1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
বন্যহাতিকে পর্যটনে কাজে লাগাতে উদ্যোগ নেয়া হবে : পরিবেশ মন্ত্রী - বরিশাল ক্রাইম ট্রেস
সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ০৭:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম
ভোলায় চরমোনাই নেতার আপত্তিকর ভিডিও ভাইরাল, সামাজিক মাধ্যমে তোলপাড় জুলাই সনদ নিয়ে ছলচাতুরী করে ক্ষমতায় থাকা যাবে না: খেলাফত মজলিসের আমির ভোলায় ৫ লাখ মিটার জাল জব্দ, ৪ জেলের কারাদণ্ড ১২০ টন গম অবৈধ মজুদ, জরিমানা তিন লাখ টাকা দুর্গাপূজায় চলবে তিন জোড়া বিশেষ ট্রেন, পাঁচ ট্রেনের সাপ্তাহিক বন্ধ বাতিল বরিশাল-ঢাকা মহাসড়কে মৃত্যুফাঁদ! ধসের কারণে দুর্ঘটনার শঙ্কা পিরোজপুরে ট্রলি ব্যাগে মিলল ৪ কেজি গাঁজা, গ্রেপ্তার ১ ভারতে মোবাইল ফোনের পাওয়ার ব্যাংক থেকে উড়োজাহাজে আগুন, জরুরি অবতরণ জার্মান পর্যটকের মালামাল চুরি করা যুবককে ধরতে পুরস্কার ঘোষণা দায়িত্ব নিতে অনীহা, চিপস কিনে দিয়ে দুই কন্যাশিশুকে রাস্তায় ফেলে গেলেন মা

বন্যহাতিকে পর্যটনে কাজে লাগাতে উদ্যোগ নেয়া হবে : পরিবেশ মন্ত্রী

  • আপডেট সময় : শনিবার, ১০ অক্টোবর, ২০২৬

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: বন্যহাতি ও মানুষের সহাবস্থান নিশ্চিত করতে প্রয়োজনীয় উদ্যোগ নেয়া হবে। ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ বৃদ্ধিসহ বন্যহাতিকে পর্যটন হিসেবে কাজে লাগাতে উদ্যোগ নেওয়ার কথা জানিয়েছেন বন, পরিবেশ ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের মন্ত্রী আব্দুল আওয়াল মিন্টু।

শনিবার (১০ অক্টোবর) দুপুরে শেরপুরের নালিতাবাড়ী উপজেলার মধুটিলা ইকোপার্কে আয়োজিত মানুষ-হাতি দ্বন্দ্ব নিরসনে এলিফ্যান্ট রেসপন্স টিম-এর সদস্য,গণমাধ্যমকর্মী ও বন্যহাতি সংরক্ষণে নিয়োজিত স্বেচ্ছাসেবকদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

একই সময়ে তিনি মধুটিলা ইকোপার্কের উন্নয়নের পাশাপাশি শেরপুর জেলার পর্যটনকে এগিয়ে নিতে উদ্যোগের কথাও উল্লেখ করেন তিনি।

শেরপুরের জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিনের সভাপতিত্বে মতবিনিময় সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- শেরপুর-২ আসনের সংসদ সদস্য প্রকৌশলী ফাহিম চৌধুরী, প্রধান বন সংরক্ষক আমির হোসাইন চৌধুরী, বন সংরক্ষক সানাউল্লাহ পাটোয়ারি, জেলা পুলিশ সুপার একেএম জহুরুল ইসলাম, বিভাগীয় বন কর্মকর্তা কাজী নুরুল করিম।

পরে মন্ত্রী বন্যহাতি দ্বারা ক্ষতিগ্রস্তের মাঝে ক্ষতিপূরণের চেক ও এলিফ্যান্ট রেসপন্স টিমের সদস্যদের মাঝে হাতি তাড়ানোর সরঞ্জাম বিতরণ করেন। এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল মালেক, বন বিভাগের অন্যান্য কর্মকর্তা এবং রাজনৈতিক নেতাকর্মী ও পাহাড়ি জনগোষ্ঠীর প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

মতবিনিময় সভার আগে মন্ত্রী বুরুঙ্গা পাহাড়ের ওসমানের খোল এলাকায় হাতি চলাচলের পথ ও হাতিদের ব্যবহৃত একটি প্রাকৃতিক জলাধার পরিদর্শন করেন।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network