1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
ভারতে মোবাইল ফোনের পাওয়ার ব্যাংক থেকে উড়োজাহাজে আগুন, জরুরি অবতরণ - বরিশাল ক্রাইম ট্রেস
সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ০৫:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম
ভোলায় চরমোনাই নেতার আপত্তিকর ভিডিও ভাইরাল, সামাজিক মাধ্যমে তোলপাড় জুলাই সনদ নিয়ে ছলচাতুরী করে ক্ষমতায় থাকা যাবে না: খেলাফত মজলিসের আমির ভোলায় ৫ লাখ মিটার জাল জব্দ, ৪ জেলের কারাদণ্ড ১২০ টন গম অবৈধ মজুদ, জরিমানা তিন লাখ টাকা দুর্গাপূজায় চলবে তিন জোড়া বিশেষ ট্রেন, পাঁচ ট্রেনের সাপ্তাহিক বন্ধ বাতিল বরিশাল-ঢাকা মহাসড়কে মৃত্যুফাঁদ! ধসের কারণে দুর্ঘটনার শঙ্কা পিরোজপুরে ট্রলি ব্যাগে মিলল ৪ কেজি গাঁজা, গ্রেপ্তার ১ ভারতে মোবাইল ফোনের পাওয়ার ব্যাংক থেকে উড়োজাহাজে আগুন, জরুরি অবতরণ জার্মান পর্যটকের মালামাল চুরি করা যুবককে ধরতে পুরস্কার ঘোষণা দায়িত্ব নিতে অনীহা, চিপস কিনে দিয়ে দুই কন্যাশিশুকে রাস্তায় ফেলে গেলেন মা

ভারতে মোবাইল ফোনের পাওয়ার ব্যাংক থেকে উড়োজাহাজে আগুন, জরুরি অবতরণ

  • আপডেট সময় : রবিবার, ১১ অক্টোবর, ২০২৬

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: ভারতের দিল্লি থেকে চেন্নাইগামী ইন্ডিগোর একটি উড়োজাহাজে যাত্রাপথে আগুন লাগার ঘটনা ঘটেছে। রোববার (১১ অক্টোবর) উড়োজাহাজটির ওপরের লাগেজ রাখার স্থানে আগুন দেখা দিলে নিরাপত্তার স্বার্থে সেটিকে হায়দরাবাদে সরিয়ে নেওয়া হয়।

এনডিটিভির তথ্য অনুযায়ী, হায়দরাবাদের রাজীব গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে নিরাপদে অবতরণ করে উড়োজাহাজটি। এ ঘটনায় কোনো যাত্রী বা ক্রু সদস্য হতাহত হননি।

ইন্ডিগোর ফ্লাইট ৬ই৬১১৫ এয়ারবাস এ৩২১-২৫১এন মডেলের উড়োজাহাজটি দিল্লি থেকে চেন্নাই যাচ্ছিল। নির্ধারিত সময় অনুযায়ী দুপুর ১টা ১০ মিনিটে উড্ডয়নের কথা থাকলেও এটি ছাড়ে দুপুর ১টা ৩০ মিনিটে। চেন্নাইয়ে বিকেল ৪টায় পৌঁছানোর কথা ছিল উড়োজাহাজটির।

প্রাথমিকভাবে জানা গেছে, একটি ত্রুটিপূর্ণ পাওয়ার ব্যাংক থেকে ধোঁয়া ও আগুনের সূত্রপাত হয়। যাত্রীদের ধারণ করা একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিওতে কয়েকজন যাত্রীকে ব্যাগ দিয়ে আগুন নেভানোর চেষ্টা করতে দেখা যায়।

তবে উড়োজাহাজের কেবিন ক্রুরা অগ্নিনির্বাপক যন্ত্র ব্যবহার করে আগুন নিয়ন্ত্রণে আনেন। পরিস্থিতি বিবেচনায় পাইলটরা নির্ধারিত গন্তব্যের পরিবর্তে হায়দরাবাদে অবতরণের সিদ্ধান্ত নেন।

ইন্ডিগোর এক বিবৃতিতে বলা হয়েছে, ১১ অক্টোবর দিল্লি-চেন্নাই রুটে চলাচলকারী ফ্লাইটটিতে এক যাত্রীর ব্যক্তিগত ইলেকট্রনিক ডিভাইস থেকে ধোঁয়া শনাক্ত করা হয়। কেবিন ক্রুরা দ্রুত ব্যবস্থা নেন এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। নিরাপত্তা প্রটোকল অনুসরণ করে পাইলটরা উড়োজাহাজটি হায়দরাবাদে অবতরণ করান।

যাত্রীদের চেন্নাই যাত্রা অব্যাহত রাখতে বিকল্প উড়োজাহাজের ব্যবস্থা করা হয়েছে। এ অনাকাঙ্ক্ষিত ঘটনার জন্য দুঃখ প্রকাশ করে ইন্ডিগো জানিয়েছে, যাত্রীদের অসুবিধা কমাতে খাবার ও পানীয় সরবরাহসহ প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে। যাত্রী ও ক্রুদের নিরাপত্তা তাদের সর্বোচ্চ অগ্রাধিকার বলেও উল্লেখ করেছে সংস্থাটি।

সূত্র: এনডিটিভি

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network