নিজস্ব প্রতিবেদক, বরিশাল: অনির্দিষ্টকালের জন্য সাজেক বন্ধ ঘোষণা জন্য সাজেক ভ্যালি পর্যটন কেন্দ্র বন্ধ ঘোষণা করেছে রাঙামাটি জেলা প্রশাসন। রোববার (১১ অক্টোবর) সন্ধ্যায় এক জরুরি গণবিজ্ঞপ্তিতে এ তথ্য জানান হয়।
জেলা প্রশাসক নাজমা আশরাফী স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে জানানো হয়, অনিবার্য কারণে রোববার সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত রাঙামাটি পার্বত্য জেলাধীন বাঘাইছড়ি উপজেলার অন্তর্গত সাজেক ভ্যালি পর্যটন কেন্দ্র সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হলো। একইসঙ্গে বর্তমানে সাজেক পর্যটন এলাকায় অবস্থানরত পর্যটকদের আগামী ১৩ অক্টোবর বিকেল ৫টার মধ্যে সাজেক ত্যাগ করে নিজ নিজ গন্তব্যে নিরাপদে ফিরে যাওয়ার জন্য বলা হয়েছে।
‘জেএসএস নামধারী কিছু সন্ত্রাসী সাজেকে অবস্থান করছে’ এ দাবি তুলে রোববার সকালে অবরোধের ডাক দেই দুটি সংগঠন। দুপুরে সাজেকে পর্যটক চলাচলের সড়ক গঙ্গারাম বাজার এলাকায় অবরোধ করায় বিপাকে পরে পর্যটকরা। পরে আইনশৃঙ্খলা বাহিনীর আলোচনা সাপেক্ষে পর্যটকদের সাজেক ভ্যালিতে নিয়ে যায়।
সাজেকে এখন পর্যটনের ভরা মৌসুম। বিশেষ করে দুর্গাপূজার টানা ছুটিকে কেন্দ্র করে পর্যটকদের অগ্রিম বুকিং ও সাজসজ্জায় যখন ব্যস্ত পর্যটন ব্যবসায়ীরা, ঠিক তখনই এই বন্ধের খবর এসেছে। এতে হতাশ হয়ে পড়েছেন ব্যবসায়ীরা।
খাগড়াছড়ি সাজেক জিপ গাড়ির লাইনম্যান সৈকত চাকমা জানান, সাজেকে আজ খাগড়াছড়ি থেকে ৫৮টি জিপসহ প্রায় শতাধিক গাড়িতে করে ১২০০ পর্যটক সাজেক পৌঁছেছে।
সাজেক রিসোর্ট কটেজ মালিক সমিতির সভাপতি সপর্ন দেব বর্মন বলেন, পর্যটকদের নিরাপত্তার বিষয় বিবেচনা করে প্রশাসন এই সিদ্ধান্ত নিয়েছে। আমরা তাদের সহযোগিতা করবো।