1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
কলাপাড়ায় নারীকে মারধর ও শ্লীলতাহানির অভিযোগ, স্বর্ণালংকার ও টাকা লুটের দাবি - বরিশাল ক্রাইম ট্রেস
মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৫:৫০ পূর্বাহ্ন
শিরোনাম
উজিরপুরে দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে ডিআইজি ঢাকায় দুই সাবেক সেনা কর্মকর্তা গ্রেফতার সারা দেশে দুই দিন এলপিজি বিক্রি বন্ধের ঘোষণা প্রাথমিক চালুর আশঙ্কায় অচল বরিশাল মডেল কলেজ, শাটডাউনের হুঁশিয়ারি বাকেরগঞ্জে জাতীয় কন্যাশিশু দিবস উদযাপন, র‍্যালি ও পুরস্কার বিতরণ ফ্যামিলি কার্ড কার্যক্রমের দেশব্যাপী তথ্য সংগ্রহ বিষয়ক অবহিতকরন, উজিরপুরে প্রেস কনফারেন্স  লালমোহনে কোর রোড নেটওয়ার্ক, সড়ক অগ্রাধিকার ও তথ্য যাচাইকরণ কর্মশালা বাবুগঞ্জে স্ত্রী হত্যার অভিযোগে স্বামী আটক বণার্ঢ্য আয়োজনে বাবুগঞ্জে জাতীয় কন্যা শিশু দিবস উদযাপন সমাজে কন্যাশিশুর অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করতে হবে-উজিরপুর ইউএনও আলী সুজা 

কলাপাড়ায় নারীকে মারধর ও শ্লীলতাহানির অভিযোগ, স্বর্ণালংকার ও টাকা লুটের দাবি

  • আপডেট সময় : রবিবার, ১১ অক্টোবর, ২০২৬
এস এম আলমগীর হোসেন, কলাপাড়াঃ পটুয়াখালীর কলাপাড়া উপজেলার চম্পাপুর ইউনিয়নের মাছুয়াখালী গ্রামে এক নারীকে মারধর ও শ্লীলতাহানি করে স্বর্ণালংকার ও নগদ টাকা লুটের অভিযোগ উঠেছে।
শুক্রবার (৯ অক্টোবর) রাত ৯টার দিকে ওই ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের মাছুয়াখালী গ্রামের গাজী বাড়িতে এ ঘটনা ঘটে। পরে আহত নারীকে উদ্ধার করে কলাপাড়া হাসপাতালে ভর্তি করা হয়।
ভুক্তভোগীর স্বামী বশির গাজীর অভিযোগ, ঘটনার সময় তিনি বাড়িতে ছিলেন না; একটি মাহফিলে ছিলেন। খবর পেয়ে বাড়িতে ফিরে লোকজনের ভিড় দেখতে পান। পরে জানতে পারেন, নাসির গাজীর নেতৃত্বে ইমরান, জনি, রাসেল মৃধা, আবুল মৃধা, রিফায়েত মৃধা, রাতুলসহ ১২-১৩ জন তাঁদের ঘরে প্রবেশ করে তাঁর স্ত্রীকে মারধর ও শ্লীলতাহানি করে। এ সময় ঘরে থাকা স্বর্ণের চেইন, অন্যান্য মালামাল ও নগদ ৫০ হাজার টাকা নিয়ে যায় বলে অভিযোগ করেন তিনি।
বশির গাজীর আরও অভিযোগ, বাজার থেকে বাড়ি ফেরার পথে গরু ব্যবসায়ী মোশাররফ মৃধা খবর পেয়ে ঘটনাস্থলে এলে তাঁকেও মারধর করা হয়। তাঁর সঙ্গে ওই নারীর পরকীয়া সম্পর্ক রয়েছে বলে অপপ্রচার চালানো হয় এবং গরু বিক্রির সঙ্গে থাকা নগদ ৫০ হাজার টাকা ছিনিয়ে নেওয়া হয়।
এ বিষয়ে অভিযুক্তদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁদের বক্তব্য পাওয়া যায়নি। কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ নজরুল ইসলাম বলেন, “এ ব্যাপারে লিখিত অভিযোগ পেলে তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network