1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
ভোলায় চরমোনাই নেতার আপত্তিকর ভিডিও ভাইরাল, সামাজিক মাধ্যমে তোলপাড় - বরিশাল ক্রাইম ট্রেস
মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৫:৫১ পূর্বাহ্ন
শিরোনাম
উজিরপুরে দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে ডিআইজি ঢাকায় দুই সাবেক সেনা কর্মকর্তা গ্রেফতার সারা দেশে দুই দিন এলপিজি বিক্রি বন্ধের ঘোষণা প্রাথমিক চালুর আশঙ্কায় অচল বরিশাল মডেল কলেজ, শাটডাউনের হুঁশিয়ারি বাকেরগঞ্জে জাতীয় কন্যাশিশু দিবস উদযাপন, র‍্যালি ও পুরস্কার বিতরণ ফ্যামিলি কার্ড কার্যক্রমের দেশব্যাপী তথ্য সংগ্রহ বিষয়ক অবহিতকরন, উজিরপুরে প্রেস কনফারেন্স  লালমোহনে কোর রোড নেটওয়ার্ক, সড়ক অগ্রাধিকার ও তথ্য যাচাইকরণ কর্মশালা বাবুগঞ্জে স্ত্রী হত্যার অভিযোগে স্বামী আটক বণার্ঢ্য আয়োজনে বাবুগঞ্জে জাতীয় কন্যা শিশু দিবস উদযাপন সমাজে কন্যাশিশুর অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করতে হবে-উজিরপুর ইউএনও আলী সুজা 

ভোলায় চরমোনাই নেতার আপত্তিকর ভিডিও ভাইরাল, সামাজিক মাধ্যমে তোলপাড়

  • আপডেট সময় : রবিবার, ১১ অক্টোবর, ২০২৬
চরফ্যাশন (ভোলা) প্রতিনিধি: ইসলামী আন্দোলন বাংলাদেশের ভোলা জেলা দক্ষিণ শাখার সেক্রেটারি মাওলানা আব্বাস উদ্দিনের একটি ব্যক্তিগত ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। এ ঘটনায় স্থানীয়ভাবে আলোচনা-সমালোচনা তৈরি হয়েছে। একই সঙ্গে তাঁর পরিচালিত মহিলা মাদ্রাসার শিক্ষার্থীদের নিরাপত্তা নিয়েও উদ্বেগ প্রকাশ করেছেন কয়েকজন স্থানীয় বাসিন্দা।
জানা গেছে, মাওলানা আব্বাস উদ্দিন চরফ্যাশন পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। তিনি এর আগে ইসলামী আন্দোলনের সহযোগী সংগঠন ইসলামী যুব আন্দোলনের সভাপতির দায়িত্ব পালন করেছেন বলে স্থানীয় সূত্রে জানা গেছে। বর্তমানে তিনি একটি মহিলা কওমি মাদ্রাসা পরিচালনা করছেন।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে তাঁকে এক নারীর সঙ্গে ভিডিও কথোপকথনের সময় আপত্তিকর অবস্থায় দেখা যায় । ভিডিওতে ওই নারীর মুখ স্পষ্টভাবে দেখা যায়নি।
ভিডিওটির সত্যতা সম্পর্কে জানতে চাইলে মাওলানা আব্বাস স্বীকার বলেন, “ভিডিওটি তাঁর স্ত্রীর সঙ্গে ব্যক্তিগত কথোপকথনের সময় ধারণ করা হয়েছিল। ভিডিওটি তাঁর মোবাইল ফোনে সংরক্ষিত ছিল। মোবাইল ফোন হারিয়ে যাওয়ার পর সেটি ফাঁস হয় বলে তিনি দাবি করেন। তবে একজন আলেম হিসেবে এ ধরনের আপত্তিকর আচরণ করা উচিত হয়নি”।
স্থানীয় কয়েকজন বাসিন্দা জানান, আব্বাস উদ্দিনের পরিচালনায় নিজ বাড়ির ভেতরে একটি  মহিলা মাদ্রাসা পরিচালিত হয়। ভিডিওটি ছড়িয়ে পড়ার পর প্রতিষ্ঠানটির ছাত্রীদের নিরাপত্তা ও সার্বিক পরিবেশ নিয়ে তাঁদের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে।
এদিকে আব্বাস উদ্দিনের বিরুদ্ধে এর আগেও নারীসংক্রান্ত অভিযোগ উঠেছিল বলে স্থানীয়রা দাবি করেছেন।
এই ঘটনা স্থানীয় এবং সামাজিক যোগাযোগ মাধ্যম গুলোতে চাউর হলে ইসলামী আন্দোলন বাংলাদেশ (হাত-পাখা) মার্কা ভোলা-৪ (চরফ্যাশন -মনপুরা) মনোনীত সাবেক সংসদ সদস্য অধ্যাপক কামাল উদ্দিন এর নিজস্ব ফেসবুক আইডি থেকে তথ্যমতে পোস্টের মাধ্যমে জানা গেছে, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক উপাধ্যক্ষ মাওলানা মুহাম্মদ সিরাজুল ইসলাম (বরিশাল বিভাগ) কর্তৃক ইসলামী আন্দোলন বাংলাদেশ  কেন্দ্রের নির্দেশনায় ভোলা দক্ষিণ জেলার সেক্রেটারী মোঃ আব্বাস উদ্দিনকে জড়িয়ে অনলাইন মিডিয়ায় যে খবরটি ছড়িয়ে পড়েছে তার সত্যতা যাচাইয়ের জন্য ভোলা জেলা দক্ষিণ শাখার সভাপতি জনাব প্রফেসর কামাল উদ্দিন এর নেতৃত্বে ৫ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্ত কমিটির প্রতিবেদন‌ অনুযায়ী সেক্রেটারী মোঃ আব্বাস উদ্দিনের বিষয়ে দলীয় সিদ্ধান্ত গ্ৰহণ করা হবে।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network