1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
ভোলায় ৫ লাখ মিটার জাল জব্দ, ৪ জেলের কারাদণ্ড - বরিশাল ক্রাইম ট্রেস
মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৫:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম
উজিরপুরে দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে ডিআইজি ঢাকায় দুই সাবেক সেনা কর্মকর্তা গ্রেফতার সারা দেশে দুই দিন এলপিজি বিক্রি বন্ধের ঘোষণা প্রাথমিক চালুর আশঙ্কায় অচল বরিশাল মডেল কলেজ, শাটডাউনের হুঁশিয়ারি বাকেরগঞ্জে জাতীয় কন্যাশিশু দিবস উদযাপন, র‍্যালি ও পুরস্কার বিতরণ ফ্যামিলি কার্ড কার্যক্রমের দেশব্যাপী তথ্য সংগ্রহ বিষয়ক অবহিতকরন, উজিরপুরে প্রেস কনফারেন্স  লালমোহনে কোর রোড নেটওয়ার্ক, সড়ক অগ্রাধিকার ও তথ্য যাচাইকরণ কর্মশালা বাবুগঞ্জে স্ত্রী হত্যার অভিযোগে স্বামী আটক বণার্ঢ্য আয়োজনে বাবুগঞ্জে জাতীয় কন্যা শিশু দিবস উদযাপন সমাজে কন্যাশিশুর অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করতে হবে-উজিরপুর ইউএনও আলী সুজা 

ভোলায় ৫ লাখ মিটার জাল জব্দ, ৪ জেলের কারাদণ্ড

  • আপডেট সময় : রবিবার, ১১ অক্টোবর, ২০২৬

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকারের দায়ে ভোলায় চার জেলেকে ১৭ দিন করে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় তাদের কাছ থেকে ৫ লাখ মিটার জাল ও ৫০ কেজি ইলিশ জব্দ করা হয়েছে।

রোববার (১১ অক্টোবর) রাতে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট এসএম মুশফিকুর রহমান এ দণ্ডাদেশ দেন। দণ্ডপ্রাপ্ত জেলেরা বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার বাসিন্দা।টিভি দেখুন

ভোলা সদর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. মেহেদী হাসান ভূঁইয়া বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে নৌপুলিশকে সঙ্গে নিয়ে মৎস্য বিভাগের একটি দল মেঘনা নদীর ভোলার চরসংলগ্ন এলাকায় অভিযান চালায়। এ সময় নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকারের অভিযোগে জাল ও মাছসহ চার জেলেকে আটক করা হয়।

পরে আটক জেলেদের ভ্রাম্যমাণ আদালতে সোপর্দ করা হলে আদালত প্রত্যেককে ১৭ দিন করে কারাদণ্ড দেন। জব্দ করা জাল পুড়িয়ে ধ্বংস করা হয়। উদ্ধার করা ইলিশ অসহায় ও দুস্থ মানুষের মধ্যে বিতরণ করা হয়। এর আগে একই অপরাধে আরও তিন জেলেকে ২৫ দিন করে কারাদণ্ড দেওয়া হয়।

মা ইলিশের নিরাপদ প্রজনন নিশ্চিত ও সংরক্ষণের লক্ষ্যে ৮ অক্টোবর থেকে ২৯ অক্টোবর পর্যন্ত ভোলার মেঘনা ও তেঁতুলিয়া নদীর ১৯০ কিলোমিটার এলাকায় ইলিশ শিকার, পরিবহন ও মজুত নিষিদ্ধ রয়েছে।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network