1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
ঢাকায় দুই সাবেক সেনা কর্মকর্তা গ্রেফতার - বরিশাল ক্রাইম ট্রেস
মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৩:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম
উজিরপুরে দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে ডিআইজি ঢাকায় দুই সাবেক সেনা কর্মকর্তা গ্রেফতার সারা দেশে দুই দিন এলপিজি বিক্রি বন্ধের ঘোষণা প্রাথমিক চালুর আশঙ্কায় অচল বরিশাল মডেল কলেজ, শাটডাউনের হুঁশিয়ারি বাকেরগঞ্জে জাতীয় কন্যাশিশু দিবস উদযাপন, র‍্যালি ও পুরস্কার বিতরণ ফ্যামিলি কার্ড কার্যক্রমের দেশব্যাপী তথ্য সংগ্রহ বিষয়ক অবহিতকরন, উজিরপুরে প্রেস কনফারেন্স  লালমোহনে কোর রোড নেটওয়ার্ক, সড়ক অগ্রাধিকার ও তথ্য যাচাইকরণ কর্মশালা বাবুগঞ্জে স্ত্রী হত্যার অভিযোগে স্বামী আটক বণার্ঢ্য আয়োজনে বাবুগঞ্জে জাতীয় কন্যা শিশু দিবস উদযাপন সমাজে কন্যাশিশুর অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করতে হবে-উজিরপুর ইউএনও আলী সুজা 

ঢাকায় দুই সাবেক সেনা কর্মকর্তা গ্রেফতার

  • আপডেট সময় : সোমবার, ১২ অক্টোবর, ২০২৬

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: রাজধানী ঢাকায় সন্ত্রাসবিরোধী আইন ও সাইবার নিরাপত্তা আইনে করা মামলায় সেনাবাহিনীর সাবেক দুই কর্মকর্তা লেফটেন্যান্ট কর্নেল (অব.) দেবাশীষ ও লেফটেন্যান্ট (অব.) কাজী গুলশান আরাকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি)।সোমবার (১২ অক্টোবর) সকালে ডিবির প্রধান শফিকুল ইসলাম তাদের গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন।

পুলিশ সূত্রে জানা গেছে, রোববার রাতে গুলশান আরাকে গ্রেফতার করা হয়। পরে গুলশান আরার সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে সাবেক সেনা কর্মকর্তা দেবাশীষকে গ্রেফতার করা হয়েছে। তবে দেবাশীষের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগের বিস্তারিত প্রকাশ করা হয়নি।

ডিবি সূত্রের দাবি, দেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির ষড়যন্ত্রে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সঙ্গে গুলশান আরার যোগসাজশের তথ্য পেয়েছে পুলিশ। তবে তাকে ঠিক কোন মামলায় গ্রেফতার দেখানো হবে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network