1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
লালমোহনে আন্তর্জাতিক কন্যাশিশু দিবস পালিত - বরিশাল ক্রাইম ট্রেস
মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৫:১৭ পূর্বাহ্ন
শিরোনাম
উজিরপুরে দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে ডিআইজি ঢাকায় দুই সাবেক সেনা কর্মকর্তা গ্রেফতার সারা দেশে দুই দিন এলপিজি বিক্রি বন্ধের ঘোষণা প্রাথমিক চালুর আশঙ্কায় অচল বরিশাল মডেল কলেজ, শাটডাউনের হুঁশিয়ারি বাকেরগঞ্জে জাতীয় কন্যাশিশু দিবস উদযাপন, র‍্যালি ও পুরস্কার বিতরণ ফ্যামিলি কার্ড কার্যক্রমের দেশব্যাপী তথ্য সংগ্রহ বিষয়ক অবহিতকরন, উজিরপুরে প্রেস কনফারেন্স  লালমোহনে কোর রোড নেটওয়ার্ক, সড়ক অগ্রাধিকার ও তথ্য যাচাইকরণ কর্মশালা বাবুগঞ্জে স্ত্রী হত্যার অভিযোগে স্বামী আটক বণার্ঢ্য আয়োজনে বাবুগঞ্জে জাতীয় কন্যা শিশু দিবস উদযাপন সমাজে কন্যাশিশুর অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করতে হবে-উজিরপুর ইউএনও আলী সুজা 

লালমোহনে আন্তর্জাতিক কন্যাশিশু দিবস পালিত

  • আপডেট সময় : সোমবার, ১২ অক্টোবর, ২০২৬

লালমোহন (ভোলা) প্রতিনিধি: ভোলার লালমোহন উপজেলায় আন্তর্জাতিক কন্যাশিশু দিবস পালিত হয়েছে। সোমবার সকালে দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের আয়োজন লালমোহন বালিকা মাধ্যমিক বিদ্যালয় হলরুমে আলোচনা সভা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ সিফাত বিন সাদেক। এ সময় তিনি বলেন, কন্যাশিশুরা সমাজ ও দেশের গুরুত্বপূর্ণ সম্পদ। তাদের সুশিক্ষা, নিরাপত্তা, সুস্বাস্থ্য ও অধিকার নিশ্চিত করা সবার দায়িত্ব।

কন্যাশিশুরা যেন আত্মবিশ^াসের সঙ্গে নিজেদের স্বপ্ন পূরণ করতে পারে- সে জন্য পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান ও সমাজের সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।

লালমোহন বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক নাজমুন নাহারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা কানিজ মার্জিয়া ও পল্লী উন্নয়ন কর্মকর্তা রিমা আক্তারসহ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী এবং সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network