1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
লালমোহনে কোর রোড নেটওয়ার্ক, সড়ক অগ্রাধিকার ও তথ্য যাচাইকরণ কর্মশালা - বরিশাল ক্রাইম ট্রেস
মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৪:৩১ পূর্বাহ্ন
শিরোনাম
উজিরপুরে দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে ডিআইজি ঢাকায় দুই সাবেক সেনা কর্মকর্তা গ্রেফতার সারা দেশে দুই দিন এলপিজি বিক্রি বন্ধের ঘোষণা প্রাথমিক চালুর আশঙ্কায় অচল বরিশাল মডেল কলেজ, শাটডাউনের হুঁশিয়ারি বাকেরগঞ্জে জাতীয় কন্যাশিশু দিবস উদযাপন, র‍্যালি ও পুরস্কার বিতরণ ফ্যামিলি কার্ড কার্যক্রমের দেশব্যাপী তথ্য সংগ্রহ বিষয়ক অবহিতকরন, উজিরপুরে প্রেস কনফারেন্স  লালমোহনে কোর রোড নেটওয়ার্ক, সড়ক অগ্রাধিকার ও তথ্য যাচাইকরণ কর্মশালা বাবুগঞ্জে স্ত্রী হত্যার অভিযোগে স্বামী আটক বণার্ঢ্য আয়োজনে বাবুগঞ্জে জাতীয় কন্যা শিশু দিবস উদযাপন সমাজে কন্যাশিশুর অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করতে হবে-উজিরপুর ইউএনও আলী সুজা 

লালমোহনে কোর রোড নেটওয়ার্ক, সড়ক অগ্রাধিকার ও তথ্য যাচাইকরণ কর্মশালা

  • আপডেট সময় : সোমবার, ১২ অক্টোবর, ২০২৬

লালমোহন (ভোলা) প্রতিনিধি: ভোলার লালমোহন উপজেলায় গ্রামীণ সড়ক মাস্টারপ্ল্যান প্রণয়ন প্রকল্পের আওতায় গ্রামীণ  সড়কের কোর রোড নেটওয়ার্ক, সড়ক অগ্রাধিকার ও তথ্য যাচাইকরণ বিষয়ক এক দিনের কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে উপজেলা এলজিইডির আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।

এ সময় বক্তারা বলেন, পরিকল্পিত ও টেকসই গ্রামীণ যোগাযোগব্যবস্থা গড়ে তুলতে সড়কগুলোর সঠিক তথ্য সংরক্ষণ, যাচাই-বাছাই এবং উন্নয়ন অগ্রাধিকার নির্ধারণ অত্যন্ত গুরুত্বপূর্ণ।

গ্রামীণ সড়ক মাস্টারপ্ল্যান বাস্তবায়নের মাধ্যমে যোগাযোগব্যবস্থার উন্নয়ন, মানুষের যাতায়াত সহজ করা এবং স্থানীয় পর্যায়ে আর্থসামাজিক উন্নয়নে ইতিবাচক ভূমিকা রাখার সুযোগ তৈরি হবে।

লালমোহন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ সিফাত বিন সাদেকের সভাপতিত্বে এ সময় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. রেজওয়ানুল হক, উপজেলা প্রকৌশলী মো. মাইদুল ইসলাম খান, বেটস জিআইএস স্পেশালিস্ট মো. আদনান হোসেন, উপজেলার বিএনপির সভাপতি মো. জাফর ইকবাল, সাধারণ সম্পাদক মো. শফিকুল ইসলাম বাবুল, প্রেসক্লাব সভাপতি সোহেল আজিজ শাহিনসহ সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও জনপ্রতিনিধরা উপস্থিত ছিলেন।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network