ভাণ্ডারিয়া (পিরোজপুর) প্রতিনিধি: পিরোজপুরের ভাণ্ডারিয়ায় দুর্গাপূজার নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশের পাশাপাশি পূজা উদ্ধসঢ়;যাপন কমিটির সদস্য ও আয়োজকদেরও সতর্ক থাকার আহ্বান জানিয়েবরিশাল রেঞ্জের উপমহাপরিদর্শক (ডিআইজি) মো. জুলফিকার আলী হায়দার বলেন, মুসলমান ও হিন্দু সম্প্রদায় পাশাপাশি বসবাস করছি। আমাদের আবহমানকালের সম্প্রীতি ও সহাবস্থানের সংস্কৃতি কেউ যাতে নষ্ট করতে না পারে, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে। এই সম্প্রীতি বিনষ্টের কোনো ষড়যন্ত্র বা অপচেষ্টা সফল হবে না।
মঙ্গলবার (১৩ অক্টোবর) সন্ধ্যায় পিরোজপুরের ভাণ্ডারিয়া উপজেলার ভিটাবাড়িয়া ইউনিয়নের মেদিরাবাদ তারাবুনিয়া স্বর্গীয় শ্রীনাথ মৃধা সার্বজনীন শ্রীশ্রী দুর্গামন্দির পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন। ডিআইজি মো. জুলফিকার আলী হায়দার বলেন, আমরা পুলিশের পক্ষ থেকে গত এক সপ্তাহ ধরেই দুর্গাপূজা ঘিরে প্রস্তুতি, চলাচল ও নিরাপত্তা কার্যক্রম শুরু করেছি। তবে পুলিশের নিরাপত্তাব্যবস্থাকে আরও জোরদার করা সম্ভব, যদি আপনারা নিজেরাও সজাগ থাকেন। আপনাদের চোখ-কান খোলা রেখে নজরদারি করতে হবে, যাতে দুষ্কৃতকারীরা কোনো সুযোগ না পায়। পূজামণ্ডপ ও আশপাশের এলাকায় অপরিচিত ব্যক্তিদের চলাফেরা এবং সন্দেহজনক আচরণের ওপর নজর রাখতে হবে।
কোনো ব্যক্তিকে সন্দেহজনক মনে হলে দ্রুত জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ ফোন করে পুলিশকে জানাতে হবে। তিনি বলেন, পূজামণ্ডপে ভিড়ের মধ্যে কিছু অসাধু ব্যক্তি মানুষের গায়ে হাত দেওয়া, মোবাইল ফোন ছিনিয়ে নেওয়া ও মানিব্যাগ চুরির মতো অপরাধ করার চেষ্টা করতে পারে। এ ধরনের ঘটনা এড়াতে আয়োজক কমিটিকে ভিড়ের মধ্যে সতর্কতামূলক নজরদারি বাড়ানোর পরামর্শ দেন তিনি। দুর্গাপূজার সার্বিক প্রস্তুতি নিয়ে তিনি বলেন, প্রতিমা নির্মাণের সময় দেশের বিভিন্ন স্থানে বিচ্ছিন্ন কিছু ঘটনা ঘটলেও ভাণ্ডারিয়ায় এখন পর্যন্ত এমন কোনো ঘটনা ঘটেনি।
এ জন্য তিনি সন্তোষ প্রকাশ করেন। পাশাপাশি নিজেদের নিরাপত্তা নিশ্চিত করতে আয়োজক কমিটিগুলোর উদ্যোগের প্রশংসা করেন। আরো বক্তব্য রাখেন পিরোজপুরের পুলিশ সুপার মুহাম্মদ তালেবুর রহমান, ভাণ্ডারিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. হাসিবুল হাসান, পিরোজপুর সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার নাসরিন জাহান, মঠবাড়িয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার পার্থ চক্রবর্তী, ভাণ্ডারিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) দেওয়ান জগলুল হাসান, পূজামণ্ডপের সভাপতি রমনী মৃধা ও সাধারণ সম্পাদক ইন্দ্রজিত হালদার পমূখ।
এ সময় স্থানীয় হিন্দু সম্প্রদায়ের বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন। মেদিরাবাদ তারাবুনীয় সার্বজননীন দূর্গাপূজা মণ্ডপের সভাপতি রমনী মৃধা বলেন, প্রবিছরের ন্যায় আগামী ১৬ অক্টোবর থেকে ২১ অক্টোবর পর্যন্ত ৬দিন ব্যাপী শারদীয় দূর্গা পূজা অনুষ্ঠিত হবে। এ দুর্গা মণ্ডপে শত বছর ধরে অত্যন্ত সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে দুর্গা পূজা অনুষ্ঠিত হচ্ছে। এবার প্রশাসনের সার্বিক সহায়তায় সুষ্ঠু ও শান্তিপূর্ণ পূজা আয়োজনে প্রস্তুতি সম্পন্ন হয়েছে।