1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
পিরোজপুরের নেছারাবাদে অস্বাস্থ্যকর পরিবেশে আইসক্রিম তৈরি, জরিমানা ২০ হাজার - বরিশাল ক্রাইম ট্রেস
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৫:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম
বরিশালে আত্মহত্যার চেষ্টাকারী তরুণীকে উদ্ধারে গেল পুলিশ, মিলল ৫০০ পিস ইয়াবা বরিশালে ক্যানসার হাসপাতালের ৫০ লাখ টাকার তামার পাইপ চুরি উজিরপুরের সাতলায় মন্দিরের জমি দখল করেছে আওয়ামী লীগ নেতা হিরশিৎ ও সঞ্জিত মন্ডল কাঁঠালিয়ায় ভবন নির্মাণে বাঁধা, চাঁদা দাবীর অভিযোগ উজিরপুরে দুর্গাপূজায় সম্প্রীতির বার্তা নিয়ে পূজামণ্ডপে পলাশ কুণ্ডু নিষিদ্ধ সংগঠনসহ নানা চ্যালেঞ্জ মোকাবিলা করছে সরকার: বাউফলে সেলিমা রহমান বাউফলে যৌতুকের দাবিতে গৃহবধূ ও শিশুকন্যাকে নির্যাতনের অভিযোগ! বাকেরগঞ্জে দুর্গাপূজার নিরাপত্তায় গ্রাম পুলিশদের ইউএনও’র বিশেষ নির্দেশনা গলাচিপার গোলখালী সমুদ্রগামী জেলেদের মাঝে বিনামূল্যে বরাদ্ধকৃত চাল বিতরণ গলাচিপায় দুই বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার আসামি বাবুল সিকদার গ্রেপ্তার

পিরোজপুরের নেছারাবাদে অস্বাস্থ্যকর পরিবেশে আইসক্রিম তৈরি, জরিমানা ২০ হাজার

  • আপডেট সময় : মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬
পিরোজপুর প্রতিনিধি : পিরোজপুরের নেছারাবাদে অস্বাস্থ্যকর পরিবেশে আইসক্রিম উৎপাদন ও মোড়কজাত নিবন্ধন সনদ না থাকায় রুচি আইসক্রিম নামে একটি ফ্যাক্টরিকে ২০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
এ সময় কারখানা থেকে বিপুল পরিমাণ আইসক্রিম জব্দ করে জনসম্মুখে ধ্বংস করা হয়েছে। একই সঙ্গে প্রয়োজনীয় কাগজপত্র ও অনুমোদন সংগ্রহ না করা পর্যন্ত কারখানা বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়।
মঙ্গলবার (১৩ অক্টোবর) দুপুরে উপজেলার সোহাগদল গ্রামের এনডব্লিউ বাজার এলাকায় স্থানীয় আবুল হোসেনের মালিকানাধীন ‘রুচি আইসক্রিম’ ফ্যাক্টরিতে এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে নেতৃত্ব দেন নেছারাবাদ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রায়হান মাহমুদ। এ সময় অস্বাস্থ্যকর পরিবেশে আইসক্রিম উৎপাদন এবং মোড়কজাত নিবন্ধন সনদ ছাড়া পণ্য উৎপাদন ও বিক্রির প্রমাণ পাওয়ায় কারখানার মালিককে ২০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, আবুল হোসেন দীর্ঘদিন ধরে প্রয়োজনীয় কাগজপত্র ও অনুমোদন ছাড়াই কারখানাটিতে আইসক্রিম তৈরি করে আসছিলেন। বিষয়টি জানতে পেরে মঙ্গলবার দুপুরে সেখানে অভিযান চালানো হয়। পরে অনিয়মের প্রমাণ পাওয়ায় ভ্রাম্যমাণ আদালত জরিমানা করেন এবং জব্দ করা আইসক্রিম জনসম্মুখে ধ্বংস করেন। পাশাপাশি প্রয়োজনীয় কাগজপত্র ও অনুমোদন সংগ্রহের আগে কারখানা চালু না করার বিষয়ে মালিকের কাছ থেকে মুচলেকা নেওয়া হয়।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. রায়হান মাহমুদ বলেন, ওজন ও পরিমাপ মানদণ্ড আইন, ২০১৮ অনুযায়ী মোড়কজাত নিবন্ধন সনদ ছাড়া অস্বাস্থ্যকর উপায়ে আইসক্রিম উৎপাদন ও বিক্রির অপরাধে অর্থদণ্ড দেওয়া হয়েছে। মুচলেকার মাধ্যমে কারখানা বন্ধ রাখার নির্দেশও দেওয়া হয়েছে। জনস্বার্থে ভেজালবিরোধী অভিযান অব্যাহত থাকবে।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় প্রসিকিউটর হিসেবে উপস্থিত ছিলেন বিএসটিআই বরিশালের পরিদর্শক মো. তাহসিন আলম। এ সময় নেছারাবাদ থানা-পুলিশের একটি দল উপস্থিত ছিল

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network