1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
ঝালকাঠিতে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় নারী হাজতির মৃত্যু - বরিশাল ক্রাইম ট্রেস
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ১১:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম
বরিশালে আত্মহত্যার চেষ্টাকারী তরুণীকে উদ্ধারে গেল পুলিশ, মিলল ৫০০ পিস ইয়াবা বরিশালে ক্যানসার হাসপাতালের ৫০ লাখ টাকার তামার পাইপ চুরি উজিরপুরের সাতলায় মন্দিরের জমি দখল করেছে আওয়ামী লীগ নেতা হিরশিৎ ও সঞ্জিত মন্ডল কাঁঠালিয়ায় ভবন নির্মাণে বাঁধা, চাঁদা দাবীর অভিযোগ উজিরপুরে দুর্গাপূজায় সম্প্রীতির বার্তা নিয়ে পূজামণ্ডপে পলাশ কুণ্ডু নিষিদ্ধ সংগঠনসহ নানা চ্যালেঞ্জ মোকাবিলা করছে সরকার: বাউফলে সেলিমা রহমান বাউফলে যৌতুকের দাবিতে গৃহবধূ ও শিশুকন্যাকে নির্যাতনের অভিযোগ! বাকেরগঞ্জে দুর্গাপূজার নিরাপত্তায় গ্রাম পুলিশদের ইউএনও’র বিশেষ নির্দেশনা গলাচিপার গোলখালী সমুদ্রগামী জেলেদের মাঝে বিনামূল্যে বরাদ্ধকৃত চাল বিতরণ গলাচিপায় দুই বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার আসামি বাবুল সিকদার গ্রেপ্তার

ঝালকাঠিতে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় নারী হাজতির মৃত্যু

  • আপডেট সময় : মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: ঝালকাঠি জেলা কারাগারে অসুস্থ হয়ে হাসপাতালে নেওয়ার পর চিকিৎসাধীন অবস্থায় কাজল রেখা (৩৫) নামে এক নারী কয়েদির মৃত্যু হয়েছে। সোমবার (১২ অক্টোবর) রাতে অসুস্থ বোধ করলে প্রথমে তাকে ঝালকাঠি সদর হাসপাতালে নেওয়া হয়।

পরে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন ঝালকাঠি জেলা কারাগারের সুপার মো. বিকাশ রায়হান। তিনি জানান, কারাগারে অসুস্থ হয়ে পড়লে কাজল রেখাকে হাসপাতালে নেওয়া হয়।

পরে উন্নত চিকিৎসার জন্য তাকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। মৃত্যুর কারণ নিশ্চিত হতে মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।

কারাগার সূত্রে জানা যায়, কাজল রেখা নলছিটি উপজেলার ইসলামাবাদ এলাকার আরিফ হোসেনের স্ত্রী। একটি মাদক মামলায় সাজাপ্রাপ্ত হয়ে তিনি ঝালকাঠি জেলা কারাগারে বন্দি ছিলেন।

নলছিটির মোল্লারহাট পুলিশ তদন্ত কেন্দ্রের সূত্রে জানা যায়, গত ১৮ সেপ্টেম্বর নলছিটি উপজেলার রানাপাশা ইউনিয়নের ইসলামাবাদ এলাকায় অভিযান চালিয়ে কাজল রেখাকে গ্রেপ্তার করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত ওই অভিযানে তার কাছ থেকে ২০ পিস ইয়াবা ট্যাবলেট ও ১০৫ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়েছিল। এরপর থেকে তিনি কারাগারে ছিলেন।

এ বিষয়ে ঝালকাঠি জেলা কারাগারের সুপার মো. বিকাশ রায়হান বলেন, দীর্ঘদিন মাদক গ্রহণের অভ্যাস থাকলে তা বন্ধ করার পর কিছু ক্ষেত্রে মাদক প্রত্যাহারজনিত উপসর্গ দেখা দিতে পারে।

কাজল রেখার অসুস্থতার সময় এ ধরনের উপসর্গ দেখা গিয়েছিল বলে মনে হয়। তবে ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর তার মৃত্যুর কারণ সম্পর্কে বিস্তারিত জানা যাবে।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network