ঝালকাঠি প্রতিনিধি : ঝালকাঠির কাঁঠালিয়ায় কেনা জমিতে ভবন নির্মাণ কাজে বাঁধা ও চাঁদা দাবীর অভিযোগে থানায় লিখিত অভিযোগ করেছেন ভুক্ত ইউনুছ হাওলাদার। এ ঘটনায় গত মঙ্গলবার (১৩ অক্টোবর) রাতে ভুক্তভোগী ইউনুছ হাওলাদার বাদী হয়ে এমাদুল হকসহ তিনজনকে আসামী করে থানায় লিখিত অভিযোগ করেন। অভিযোগ সুত্রে জানাগেছে, উপজেলার বাঁশবুনিয়া গ্রামের মফেজ উদ্দিন হাওলাদারের ছেলে ইউনুছ হাওলাদার পাশ্ববর্তী আমুয়া গ্রামের মেহেদী হাসানের কাছ থেকে চার কাঠা জমি কেনেন। সেই জমিতে বালু ভরাট ও প্রাচীর নির্মাণ করেন। গত বৃস্পতিবার (৮ অক্টোবর) সকালে ওই জমিতে পাকা ভবনের কাজ শুরু করেন। এসময় আসামীরা কাজের স্থানে উপস্থিত হয়ে কাজ করতে নিষেধ করেন। এক পর্যায় ভবনের নুতন ওয়াল...
ঝালকাঠি প্রতিনিধি : ঝালকাঠির কাঁঠালিয়ায় কেনা জমিতে ভবন নির্মাণ কাজে বাঁধা ও চাঁদা দাবীর অভিযোগে থানায় লিখিত অভিযোগ করেছেন ভুক্ত ইউনুছ হাওলাদার।
এ ঘটনায় গত মঙ্গলবার (১৩ অক্টোবর) রাতে ভুক্তভোগী ইউনুছ হাওলাদার বাদী হয়ে এমাদুল হকসহ তিনজনকে আসামী করে থানায় লিখিত অভিযোগ করেন। অভিযোগ সুত্রে জানাগেছে, উপজেলার বাঁশবুনিয়া গ্রামের মফেজ উদ্দিন হাওলাদারের ছেলে ইউনুছ হাওলাদার পাশ্ববর্তী আমুয়া গ্রামের মেহেদী হাসানের কাছ থেকে চার কাঠা জমি কেনেন।
সেই জমিতে বালু ভরাট ও প্রাচীর নির্মাণ করেন। গত বৃস্পতিবার (৮ অক্টোবর) সকালে ওই জমিতে পাকা ভবনের কাজ শুরু করেন। এসময় আসামীরা কাজের স্থানে উপস্থিত হয়ে কাজ করতে নিষেধ করেন। এক পর্যায় ভবনের নুতন ওয়াল ভেঙ্গে ফেলেন এবং মালামাল নিয়ে যায়।
এলাকাবাসী জানায়, ইউনুছ হাওলাদারের ছেলে আলআমিন একজন ভালো মানুষ। আসামীরা তাকে জমি কিনতে ও মাটি ভরাট কাজে সহায়তা করেছিল। ওই জমিতে আলআমিন পাকা ভবনের কাজ শুরু করছে কাজে বাঁধা ও ভাংচুর করা ঠিক হয়নি।
বাদী অভিযোগে আরো উল্লেখ করেন আসামীরা তাকে ভয়ভীতি দেখায় এবং ৫ লক্ষ টাকা চাঁদা দাবী করেন। চাঁদা দাবীর অভিযোগ অস্বীকার করে, এমাদুল হক জানান, তাদের অংশিদারী জমিতে ভবন নির্মাণ করায় বাঁধা দেওয়া হয়েছে। থানার ওসি আবু নাছের রায়হান জানান, লিখিত অভিযোগ পেয়েছি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত করে ব্যবস্থা নেওয়া হচ্ছে।