1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
কুয়াকাটা সৈকতে ঝিনুকের মানবাকৃতি, দেখতে পর্যটকদের ভিড় - বরিশাল ক্রাইম ট্রেস
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৩:৪০ পূর্বাহ্ন
শিরোনাম
বরিশালে আত্মহত্যার চেষ্টাকারী তরুণীকে উদ্ধারে গেল পুলিশ, মিলল ৫০০ পিস ইয়াবা বরিশালে ক্যানসার হাসপাতালের ৫০ লাখ টাকার তামার পাইপ চুরি উজিরপুরের সাতলায় মন্দিরের জমি দখল করেছে আওয়ামী লীগ নেতা হিরশিৎ ও সঞ্জিত মন্ডল কাঁঠালিয়ায় ভবন নির্মাণে বাঁধা, চাঁদা দাবীর অভিযোগ উজিরপুরে দুর্গাপূজায় সম্প্রীতির বার্তা নিয়ে পূজামণ্ডপে পলাশ কুণ্ডু নিষিদ্ধ সংগঠনসহ নানা চ্যালেঞ্জ মোকাবিলা করছে সরকার: বাউফলে সেলিমা রহমান বাউফলে যৌতুকের দাবিতে গৃহবধূ ও শিশুকন্যাকে নির্যাতনের অভিযোগ! বাকেরগঞ্জে দুর্গাপূজার নিরাপত্তায় গ্রাম পুলিশদের ইউএনও’র বিশেষ নির্দেশনা গলাচিপার গোলখালী সমুদ্রগামী জেলেদের মাঝে বিনামূল্যে বরাদ্ধকৃত চাল বিতরণ গলাচিপায় দুই বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার আসামি বাবুল সিকদার গ্রেপ্তার

কুয়াকাটা সৈকতে ঝিনুকের মানবাকৃতি, দেখতে পর্যটকদের ভিড়

  • আপডেট সময় : বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: পটুয়াখালীর কুয়াকাটা সমুদ্রসৈকতে ঝিনুক দিয়ে তৈরি করা হয়েছে মানুষের আকৃতির দুটি শিল্পকর্ম। সৈকতের পূর্ব দিকে জাতীয় উদ্যানের ঝাউবনের সামনে তৈরি এসব শিল্পকর্ম দেখতে ভিড় করছেন পর্যটকেরা। অনেকে ব্যতিক্রমী এই দৃশ্যের সঙ্গে ছবি তুলে স্মৃতি ধরে রাখছেন।

সোমবার (১২ অক্টোবর) বিকালে সৈকতের ঝাউবন পয়েন্টে এ দৃশ্য দেখা যায়। ধারণা করা হচ্ছে, কুয়াকাটায় বেড়াতে আসা পর্যটকেরা বালুচরে সাদা ঝিনুক সাজিয়ে মানুষের অবয়ব দুটি তৈরি করেছেন।

কুয়াকাটার সৌন্দর্য নিয়ে কাজ করা কনটেন্ট ক্রিয়েটর ও ট্যুর গাইড হৃদয় বিকেলে জাতীয় উদ্যানের সামনে ঘুরতে গিয়ে শিল্পকর্ম দুটি দেখতে পান। তিনি বলেন, “দূরে অসংখ্য সাদা ঝিনুকের মতো কিছু একটা দেখতে পাই।

কাছে গিয়ে দেখি, ঝিনুক দিয়ে দুটি মানুষের আকৃতির শিল্পকর্ম তৈরি করা হয়েছে। দৃশ্যটি আমাকে অত্যন্ত মুগ্ধ করেছে। অনেক ধৈর্য ও সময় নিয়ে এগুলো তৈরি করা হয়েছে বলে মনে হয়েছে। আমিও দৃশ্যটি ক্যামেরাবন্দি করেছি।”

ঢাকা থেকে আসা পর্যটক স্মৃতি বলেন, “আমরা এক দিন আগে কুয়াকাটায় বেড়াতে এসেছি। সৈকতের বিভিন্ন জায়গা ঘুরেছি, গোসলও করেছি। আজ এক অটোচালক গঙ্গামতি সৈকতের দিকে ঝিনুক দেখার কথা বললে সেখানে যাওয়ার জন্য বের হই।

ঝাউবনের পাশ দিয়ে যাওয়ার সময় হঠাৎ ঝিনুক দিয়ে তৈরি মানুষের আকৃতিগুলো চোখে পড়ে। আমরা বেশ কিছু ছবি তুলেছি। তবে খারাপ লাগছে, জোয়ারের পানিতে এগুলো হয়তো ভেসে যাবে।”

কুয়াকাটা ট্যুর অপারেটরস অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান মিরাজ বলেন, “কুয়াকাটা সমুদ্রসৈকতে ঝিনুক দিয়ে মানুষের আকৃতি তৈরি পর্যটকদের সৃজনশীলতার একটি সুন্দর প্রকাশ।

এ ধরনের ব্যতিক্রমী উদ্যোগ পর্যটকদের আকৃষ্ট করার পাশাপাশি সৈকতের সৌন্দর্যকে নতুনভাবে তুলে ধরে। তবে পর্যটকদের আনন্দের পাশাপাশি সৈকতের প্রাকৃতিক পরিবেশ ও সামুদ্রিক জীববৈচিত্র্য রক্ষার বিষয়টিতেও গুরুত্ব দিতে হবে। পরিকল্পিতভাবে এমন সৃজনশীল কর্মকাণ্ডকে উৎসাহিত করা গেলে কুয়াকাটার পর্যটন আরও সমৃদ্ধ হবে।”

কুয়াকাটায় পর্যটকেরা সমুদ্রস্নান, সূর্যোদয় ও সূর্যাস্ত উপভোগের পাশাপাশি সৈকতে আলপনা আঁকাসহ নানা সৃজনশীল কর্মকাণ্ডে অংশ নেন। ঝিনুক দিয়ে তৈরি এই মানবাকৃতিও পর্যটকদের কাছে নতুন আকর্ষণ হয়ে উঠেছে। তবে জোয়ারের পানিতে শিল্পকর্মগুলো কতক্ষণ টিকে থাকবে, তা নিয়ে কৌতূহল রয়েছে পর্যটকদের মধ্যে।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network