1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
কলাপাড়ায় নারীর গর্ভপাত ও নবজাতকের মৃত্যুর ঘটনায় প্রধান আসামি গ্রেপ্তার - বরিশাল ক্রাইম ট্রেস
শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৫:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম
উজিরপুর হাসপাতালে অ্যাম্বুলেন্স না পেয়ে রোগীর মৃত্যু  বরিশালে গার্ডিয়ান লাইফের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত ভাণ্ডারিয়ায় চুনের বস্তায় ইট, মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রি, ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা বরিশালে আত্মহত্যার চেষ্টাকারী তরুণীকে উদ্ধারে গেল পুলিশ, মিলল ৫০০ পিস ইয়াবা বরিশালে ক্যানসার হাসপাতালের ৫০ লাখ টাকার তামার পাইপ চুরি উজিরপুরের সাতলায় মন্দিরের জমি দখল করেছে আওয়ামী লীগ নেতা হিরশিৎ ও সঞ্জিত মন্ডল কাঁঠালিয়ায় ভবন নির্মাণে বাঁধা, চাঁদা দাবীর অভিযোগ উজিরপুরে দুর্গাপূজায় সম্প্রীতির বার্তা নিয়ে পূজামণ্ডপে পলাশ কুণ্ডু নিষিদ্ধ সংগঠনসহ নানা চ্যালেঞ্জ মোকাবিলা করছে সরকার: বাউফলে সেলিমা রহমান বাউফলে যৌতুকের দাবিতে গৃহবধূ ও শিশুকন্যাকে নির্যাতনের অভিযোগ!

কলাপাড়ায় নারীর গর্ভপাত ও নবজাতকের মৃত্যুর ঘটনায় প্রধান আসামি গ্রেপ্তার

  • আপডেট সময় : বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: পটুয়াখালীর কলাপাড়ায় দুর্বৃত্তের লাথিতে অন্তঃসত্তা নারীর গর্ভপাত এবং নবজাতকের মৃত্যুর ঘটনায় প্রধান অভিযুক্ত মোঃ সোহাগ শিকদার কে গ্রেফতার করেছে এসআরবি-৮। গতকাল মঙ্গলবার দিবাগত রাতে বরিশাল জেলার বাকেরগঞ্জ থানাধীন রঙ্গশ্রী এলাকা হতে তাকে গ্রেফতার করা হয়। সোহাগ সিকদার পটুয়াখালী জেলার কলাপাড়া থানাধীন চাকামইয়া গ্রামের মোঃ ফোরকান সিকদারের ছেলে।

মামলা সূত্রে জানাগেছে, গত ২৬ সেপ্টেম্বর ২০২৬ তারিখ অভিযুক্তরা লোহার রড, কাঠের চেরা ও ইট দিয়ে ভিকটিম মোসাঃ তানিয়া বেগম ও তাঁর স্বামীকে মারধর করে গুরুতর আহত করে।

এ সময় তাদের কাছ থেকে নগদ ১ লাখ ৫ হাজার টাকা ছিনিয়ে নেওয়া এবং ভিকটিমকে প্রায় দুই ঘণ্টা আটকে রাখার অভিযোগও রয়েছে। মারধরের একপর্যায়ে আহত গর্ভবতী নারী কলাপাড়া হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সাত মাসের গর্ভের সন্তানের গর্ভপাত হয়। পরে সন্তানটিকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর আগেই তার মৃত্যু হয়। এঘটনায় কলাপাড়া থানায় তানিয়া বেগম বাদি হয়ে ২৮ সেপ্টেম্বর সোহাগসহ ৬ জনের নাম উল্লেখ করে এবং আরো ৩ জনকে অজ্ঞাত করে একটি মামলা দায়ের করে। ফলে প্রধান অভিযুক্ত সোহাগ সিকদারসহ অন্যান্যরা এলাকা থেকে সটকে পরে।

এসআরবি-৮, সিপিসি-১, পটুয়াখালী ক্যাম্প ও সদর কোম্পানি, বরিশালের যৌথ আভিযানিক দল এ অভিযান পরিচালনা করে সোহাগ সিকদারকে গ্রেফতারের পর পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য বরিশাল জেলার বাকেরগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে নিশ্চিত করেন স্কোয়াড্রন লিডার রাশেদ,কোম্পানী অধিনায়ক,এসআরবি-৮, সিপিসি-১,পটুয়াখালী।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network