1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
কারাগারে আওয়ামী লীগ নেতার মৃত্যু - বরিশাল ক্রাইম ট্রেস
শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৫:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম
উজিরপুর হাসপাতালে অ্যাম্বুলেন্স না পেয়ে রোগীর মৃত্যু  বরিশালে গার্ডিয়ান লাইফের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত ভাণ্ডারিয়ায় চুনের বস্তায় ইট, মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রি, ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা বরিশালে আত্মহত্যার চেষ্টাকারী তরুণীকে উদ্ধারে গেল পুলিশ, মিলল ৫০০ পিস ইয়াবা বরিশালে ক্যানসার হাসপাতালের ৫০ লাখ টাকার তামার পাইপ চুরি উজিরপুরের সাতলায় মন্দিরের জমি দখল করেছে আওয়ামী লীগ নেতা হিরশিৎ ও সঞ্জিত মন্ডল কাঁঠালিয়ায় ভবন নির্মাণে বাঁধা, চাঁদা দাবীর অভিযোগ উজিরপুরে দুর্গাপূজায় সম্প্রীতির বার্তা নিয়ে পূজামণ্ডপে পলাশ কুণ্ডু নিষিদ্ধ সংগঠনসহ নানা চ্যালেঞ্জ মোকাবিলা করছে সরকার: বাউফলে সেলিমা রহমান বাউফলে যৌতুকের দাবিতে গৃহবধূ ও শিশুকন্যাকে নির্যাতনের অভিযোগ!

কারাগারে আওয়ামী লীগ নেতার মৃত্যু

  • আপডেট সময় : বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: গাজীপুর জেলা কারাগারে বন্দি অবস্থায় মোবারক হোসেন (৫৪) নামে আওয়ামী লীগের এক নেতার মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৩ অক্টোবর) রাতে বুকে ব্যথা অনুভব করার পর তাকে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত মোবারক হোসেন গাজীপুর মহানগরীর পূবাইল থানার মেঘডুবি এলাকার মৃত আহসান উল্লাহর ছেলে। তিনি গাজীপুর সিটি করপোরেশনের ৪০ নম্বর ওয়ার্ডের মেঘডুবি পূর্ব ইউনিট আওয়ামী লীগের আহ্বায়ক ছিলেন।

কারাগারের জেলার নূর মোহাম্মদ সোহেল জানান, মঙ্গলবার রাত পৌনে ১০টার দিকে বন্দি মোবারক হোসেন বুকে ব্যথা অনুভব করেন। এ সময় কারাগারের ভেতরে তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।

পরে শারীরিক অবস্থার অবনতি হলে রাত ১০টার দিকে উন্নত চিকিৎসার জন্য তাকে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে রাত সাড়ে ১০টার দিকে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

কারা কর্তৃপক্ষ জানায়, গাজীপুর মহানগরীর পূবাইল থানায় সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা একটি মামলায় গ্রেপ্তারের পর গত ১৬ আগস্ট থেকে মোবারক হোসেন কারাগারে বন্দি ছিলেন। ময়নাতদন্ত ও প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে বুধবার (১৪ অক্টোবর) বিকেলে তার মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network