1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
নিষিদ্ধ সংগঠনসহ নানা চ্যালেঞ্জ মোকাবিলা করছে সরকার: বাউফলে সেলিমা রহমান - বরিশাল ক্রাইম ট্রেস
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৫:০৫ পূর্বাহ্ন
শিরোনাম
বরিশালে আত্মহত্যার চেষ্টাকারী তরুণীকে উদ্ধারে গেল পুলিশ, মিলল ৫০০ পিস ইয়াবা বরিশালে ক্যানসার হাসপাতালের ৫০ লাখ টাকার তামার পাইপ চুরি উজিরপুরের সাতলায় মন্দিরের জমি দখল করেছে আওয়ামী লীগ নেতা হিরশিৎ ও সঞ্জিত মন্ডল কাঁঠালিয়ায় ভবন নির্মাণে বাঁধা, চাঁদা দাবীর অভিযোগ উজিরপুরে দুর্গাপূজায় সম্প্রীতির বার্তা নিয়ে পূজামণ্ডপে পলাশ কুণ্ডু নিষিদ্ধ সংগঠনসহ নানা চ্যালেঞ্জ মোকাবিলা করছে সরকার: বাউফলে সেলিমা রহমান বাউফলে যৌতুকের দাবিতে গৃহবধূ ও শিশুকন্যাকে নির্যাতনের অভিযোগ! বাকেরগঞ্জে দুর্গাপূজার নিরাপত্তায় গ্রাম পুলিশদের ইউএনও’র বিশেষ নির্দেশনা গলাচিপার গোলখালী সমুদ্রগামী জেলেদের মাঝে বিনামূল্যে বরাদ্ধকৃত চাল বিতরণ গলাচিপায় দুই বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার আসামি বাবুল সিকদার গ্রেপ্তার

নিষিদ্ধ সংগঠনসহ নানা চ্যালেঞ্জ মোকাবিলা করছে সরকার: বাউফলে সেলিমা রহমান

  • আপডেট সময় : বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬

বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি: বাংলাদেশ একটি ধ্বংসস্তূপের মধ্যে দাঁড়িয়ে আছে উল্লেখ করে বাংলাদেশ জাতীয় সংসদের মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি ও সংসদ সদস্য সেলিমা রহমান বলেছেন, বর্তমান সরকার দায়িত্ব গ্রহণের পর থেকেই নানা চ্যালেঞ্জের মুখে পড়েছে। এর মধ্যে নিষিদ্ধ সংগঠনের চ্যালেঞ্জ, আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং অর্থনৈতিক সংকট অন্যতম। এসব চ্যালেঞ্জ মোকাবিলা করে দ্রুত একটি সুন্দর ও আধুনিক বাংলাদেশ গড়ে তুলতে সরকার কাজ করছে।

বুধবার (১৪ অক্টোবর) দুপুর ১২টায় পটুয়াখালীর বাউফল উপজেলা পরিষদে উপজেলা প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সেলিমা রহমান প্রশাসনের দায়িত্বে নিয়োজিত কর্মকর্তাদের আন্তরিকতা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান। তিনি বলেন, দেশের বিদ্যমান চ্যালেঞ্জ মোকাবিলা করে কাঙ্ক্ষিত উন্নয়ন নিশ্চিত করতে প্রশাসনের কর্মকর্তাদের দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

বাউফল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সালেহ আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন পটুয়াখালী জেলা বিএনপির সভাপতি ও জেলা পরিষদের প্রশাসক স্নেহাংশ সরকার কুট্টি, জেলা বিএনপির সাধারণ সম্পাদক মজিবুর রহমান টোটন এবং সাবেক সংসদ সদস্য শহিদুল আলম তালুকদার। সভায় উপজেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network