1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
নিষেধাজ্ঞা প্রত্যাহার/ সাজেকে পর্যটকদের ঢল - বরিশাল ক্রাইম ট্রেস
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৯:০৫ অপরাহ্ন

নিষেধাজ্ঞা প্রত্যাহার/ সাজেকে পর্যটকদের ঢল

  • আপডেট সময় : শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: ভ্রমণ নিষেধাজ্ঞা প্রত্যাহার ও অবরোধ শিথিলের পর প্রথম দিনেই পর্যটকদের পদচারণায় মুখর হয়ে উঠেছে রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক ভ্যালি।

আজ শুক্রবার সকালে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার প্রথম দিনে ৫০০ বেশি পর্যটক সাজেক ভ্রমণে এসেছেন। এতে দীর্ঘদিন স্থবির হয়ে থাকা সাজেকের পর্যটন শিল্পে আবার প্রাণচাঞ্চল্য ফিরে এসেছে।

এদিকে, নিষেধাজ্ঞা উঠে যাওয়ায় প্রথম দিনেই পর্যটকদের ব্যাপক সাড়া পাওয়ায় উচ্ছ্বসিত সাজেকের রিসোর্ট, কটেজ ও রেস্তোরাঁসহ পর্যটন সংশ্লিষ্ট ব্যবসায়ীরা। স্থানীয় ও ব্যবসায়ীদের আশা, আসন্ন দুর্গাপূজার ছুটিতে পর্যটকদের সংখ্যা আরও বাড়বে।

সাজেক জীপ গাড়ির লাইনম্যান ইয়াছিন আরাফাত জানান, খাগড়াছড়ি থেকে সকালে প্রায় ৫০ থেকে ৫৫টি জীপ, মাহেন্দ্র ও মোটরসাইকেল সাজেক এসেছে। তাতে প্রায় ৫০০ জনেরও বেশি পর্যটক সাজেক এসেছেন। বিকেলের স্কর্টেও আশা করছি আরও পর্যটক আসবে।

এর আগে নিরাপত্তা ও সার্বিক পরিস্থিতি বিবেচনা করে সাজেক পর্যটন কেন্দ্রগুলোতে ভ্রমণ সাময়িক বন্ধ রেখেছিল প্রশাসন। সম্প্রতি পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় নিষেধাজ্ঞা প্রত্যাহার করে সাজেক পর্যটকদের জন্য পুনরায় উন্মুক্ত করে দেওয়া হয়।

রিসোর্ট ও কটেজ মালিক সমিতির সভাপতি সুপর্ন দেব বর্মন জানান, দীর্ঘদিন পর্যটক শূন্য থাকায় পাহাড়ের পর্যটন খাত ব্যাপক আর্থিক ক্ষতির মুখে পড়েছিল। তবে পূজার ছুটিতে পর্যাপ্ত পর্যটক এলে গত কয়েক দিনের ক্ষতি অনেকটাই পুষিয়ে নেওয়া সম্ভব হবে। এর মধ্যে পূজার ছুটি ঘিরে সাজেকের সিংহভাগ রিসোর্ট ও কটেজের রুম বুকিং শুরু হয়ে গেছে।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network