1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
ভারত ছাড়ার নির্দেশের বিরুদ্ধে হাইকোর্টে যাচ্ছেন ইমরান খান - বরিশাল ক্রাইম ট্রেস
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৯:৫৯ অপরাহ্ন

ভারত ছাড়ার নির্দেশের বিরুদ্ধে হাইকোর্টে যাচ্ছেন ইমরান খান

  • আপডেট সময় : শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: রাজনৈতিক বিক্ষোভে অংশ নেওয়ার অভিযোগে ভারত ছাড়ার নির্দেশের বিরুদ্ধে বোম্বে হাইকোর্টে যাচ্ছেন বলিউড অভিনেতা ইমরান খান। শুক্রবার (১৬ অক্টোবর) ভারতীয় সংবাদমাধ্যম দ্য হিন্দুর প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। দ্য হিন্দুর প্রতিবেদনে বলা হয়, তিনি যুক্তরাষ্ট্রের নাগরিক এবং ভারতের ওভারসিজ সিটিজেন অব ইন্ডিয়া (ওসিআই) কার্ডধারী।

প্রতিবেদন অনুযায়ী, মুম্বাই পুলিশ তাকে ২৮ অক্টোবরের মধ্যে ভারত ছাড়ার নির্দেশ দিয়ে নোটিশ দিয়েছে। এর বিরুদ্ধে আইনজীবী জুলফিকার মেমনকে দিয়ে আদালতে আবেদন করার কথা রয়েছে ৪৩ বছর বয়সী এই অভিনেতার। শুক্রবার অথবা সোমবার আবেদনটি জমা দেওয়া হতে পারে।

আবেদনের খসড়ায় ইমরান খান দেশ ছাড়ার নির্দেশকে ‘কঠোর’ ব্যবস্থা হিসেবে উল্লেখ করেছেন। তার যুক্তি, বর্তমান আইন বা বিধিবিধানে ওসিআই কার্ডধারীদের শান্তিপূর্ণ বিক্ষোভে অংশ নেওয়ার ওপর কোনো নিষেধাজ্ঞা নেই।

এর আগে, মুম্বাইয়ে ককরোচ জনতা পার্টির (সিজেপি) আয়োজিত একটি প্রতিবাদ কর্মসূচিতে অংশ নেওয়ার পর ইমরানকে নিয়ে বিতর্ক শুরু হয়। ওই কর্মসূচিতে ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগ দাবি করা হয়েছিল।

এরপর বিজেপি নেতা কিরিট সোমাইয়া পুলিশের কাছে অভিযোগ করেন। তার দাবি, প্রতিবাদ কর্মসূচিতে অংশ নিয়ে ইমরান বিদেশি নাগরিকদের জন্য প্রযোজ্য বিধিনিষেধ ভঙ্গ করেছেন। পুলিশ অভিযোগটি এফআরআরওর কাছে পাঠায়। পরে সংস্থাটি তাকে ভারত ছাড়ার নির্দেশ দেয়।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network