1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
রংপুরে অনুপ্রবেশ করা আটক সেই দুই ভারতীয় নাগরিক কারাগারে - বরিশাল ক্রাইম ট্রেস
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ১০:৫৮ অপরাহ্ন

রংপুরে অনুপ্রবেশ করা আটক সেই দুই ভারতীয় নাগরিক কারাগারে

  • আপডেট সময় : শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: সীমান্ত পেরিয়ে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশের অভিযোগে ভারতের দুই নাগরিককে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সন্ধ্যায় রংপুর মেট্রোপলিটন চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত-২-এর বিচারক মো. রফিকুল ইসলাম আসামিদের জামিন আবেদন নামঞ্জুর করে তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন। একই সঙ্গে আগামী ২৭ অক্টোবর মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়েছে।

মামলার বিবরণী থেকে জানা যায়, অভিযুক্ত দুই ভারতীয় নাগরিক হলেন, ইসমাইল হোসেন ও আব্দুল আলীম মণ্ডল। তাদের বাড়ি ভারতের আসাম রাজ্যের ধুবড়ি জেলায়।

পুলিশের অভিযোগপত্র অনুযায়ী, গত ৪ অক্টোবর রাতে গোপন সংবাদের ভিত্তিতে রংপুরের একটি ক্লিনিকে আহত অবস্থায় ওই দুই ভারতীয় নাগরিককে চিকিৎসাধীন অবস্থায় পাওয়া যায়। এ সময় তাদের কাছে বাংলাদেশে প্রবেশের বৈধ কাগজপত্র দেখতে চাওয়া হলে তারা কোনো পাসপোর্ট ও ভিসা দেখাতে পারেননি।

প্রাথমিক অনুসন্ধানে জানা যায়, গত ৪ অক্টোবর সকাল আনুমানিক ৬টার দিকে কুড়িগ্রামের উলিপুর উপজেলার দই খাওয়ার চর সীমান্ত দিয়ে তারা অবৈধভাবে বাংলাদেশে প্রবেশ করেন। এ বিষয়ে সন্তোষজনক কোনো জবাব দিতে না পারায় তাদের বিরুদ্ধে দ্য কন্ট্রোল অব এন্ট্রি অ্যাক্ট, ১৯৫২-এর ৪ ধারায় মামলা করা হয়।

বৃহস্পতিবার দুই আসামিকে রংপুর জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হলে তাদের আইনজীবীরা জামিনের আবেদন করেন। তবে বিচারক জামিন নামঞ্জুর করে তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন।

আসামিপক্ষের আইনজীবী অ্যাডভোকেট মো. ওমর ফারুক সুমন জানান, আগামী ২৭ অক্টোবর মামলার পরবর্তী ধার্য তারিখে আসামিদের বিষয়ে সিদ্ধান্ত জানাবেন আদালত।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network