1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
প্রেমের টানে মাদারীপুরে চীনের যুবক, মুসলিম হয়ে করতে চান বিয়ে - বরিশাল ক্রাইম ট্রেস
মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ০৪:৫২ পূর্বাহ্ন
শিরোনাম
ফ্যামিলি কার্ডের ছবি তোলার নামে বিধবার স্বর্ণের দুল নিয়ে উধাও ছাত্রলীগের কমিটিতে ছেলের নাম, জামায়াত নেতা বললেন ‘আগে জানলে ত্যাজ্যপুত্র করতাম’ ওসিকেই ‘মাদকের ডিলার’ বললেন বিএনপি নেতা রাষ্ট্রায়ত্ত তিন ব্যাংকের এমডির নিয়োগ বাতিল মেয়েকে ধর্ষণের দায়ে বাবার যাবজ্জীবন ঘরে বসে জাল টাকা তৈরি, ল্যাপটপ-প্রিন্টারসহ যুবক গ্রেপ্তার ডায়মন্ড ওয়ার্ল্ডের ব্যবস্থাপনা পরিচালক দিলীপ কুমার আগারওয়ালা গ্রেফতার গ্রাম পুলিশকে দায়িত্ব পালনে আরও গতিশীল হওয়ার আহ্বান এমপি জয়নুল আবেদীনের চরফ্যাশনে মা ইলিশ নিধনের মহোৎসব! গভীর রাতে পাচার, প্রশাসন নীরব তিন মন্দিরে সোনা চুরির ঘটনায় দম্পতি গ্রেপ্তার

প্রেমের টানে মাদারীপুরে চীনের যুবক, মুসলিম হয়ে করতে চান বিয়ে

  • আপডেট সময় : শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: অচেনা-অজানা দুইজনের পরিচয় মাত্র কয়েক মাসের। হাজার হাজার মাইল পেরিয়ে চায়না থেকে প্রেমিকার বাড়ি বাংলাদেশে চীনা যুবক।

পাড়া-মহল্লায় শুরু হয় হইচই। চায়না যুবককে একনজর দেখতে ভিড় জমায় শত শত মানুষ। অস্বাভাবিক মনে হলেও এমন ঘটনা ঘটেছে মাদারীপুর সদর উপজেলার মোস্তফাপুর ইউনিয়নের চাপাতলী গ্রামে।

জানা যায়, চার মাস আগে চাপাতলী গ্রামের মোস্তফা বেপারীর কলেজ পড়ুয়া মেয়ে হাফিজা আক্তারের সঙ্গে ‘ওয়াল্ড টক’ অ্যাপের মাধ্যমে পরিচয় হয় চীনের হেনান প্রদেশের যুবক ওয়াং এরলিং’-এর। পরে নিয়মিত দুজনের চলে চ্যাটিং। বাড়ে ঘনিষ্ঠতা।

প্রথমে বন্ধুত্ব, পরে হয় প্রেম। অবশেষে হাজার হাজার মাইল পেরিয়ে গত ১৫ অক্টোবর চায়না থেকে রাজধানী ঢাকার হযরত শাহ্ জালাল আন্তর্জাতিক বিমান বন্দরে আসে যুবক।

পরে হাফিজার আত্মীয়-স্বজনের মাধ্যমে প্রেমিকার বোনের বাসায় ওঠে সে। পরদিন মেয়েটির গ্রামের বাড়িতে নিয়ে আসা হয় তাকে। ভাষা, দেশ আর সংস্কৃতি আলাদা। তবুও ভালবাসার টানে ছুটে আসা প্রেমিকের এই গল্প হার মানিয়েছে সিনেমাকেও।

খবর পেয়ে হাফিজার বাড়িতে যান থানা পুলিশ ও প্রশাসন। চলছে কাগজপত্র যাচাই-বাছাই। পরিপূর্ণ তথ্য সঠিক থাকলে শিগগিরই মেয়েটিকে বিয়ে করতে আগ্রহী চীনা যুবক।

হতে চান মুসলিমও। পরে বৌ নিয়ে নিজ দেশে ফেরার কথা জানান প্রেমিক। কৃষক মোস্তফা বেপারীর ৬ ছেলে-মেয়ের মধ্যে হাফিজা ৪র্থ। এদিকে চীনের একটি ওয়ার্কশপের দোকানে ওয়াং এরলিং কাজ করেন বলে জানিয়েছেন তিনি।

হাফিজা আক্তার বলেন, ‘ওয়াং এরলিং-এর ছবি দেখে আমার ভালো লাগে। পরে দুজনের প্রেম হয়। পরিবারের সম্মতিতেই আমরা দুজনে বিয়ে করতে চাই। ওয়াং এরলিং বলেছে আমাকে চায়না নিয়ে যাবে। আমিও সেখানে যেতে আগ্রহী।’

চীনা যুবক ওয়াং এরলিং বলেন, ‘আমার মুসলিম হতে আপত্তি নেই। আমি আসার আগে আমার পরিবারের কাছ থেকে অনুমতি নিয়ে এসেছি। বিয়ে করে বৌ নিয়েই নিজ দেশে ফিরতে চাই।’

হাফিজা আক্তারের বাবা মোস্তফা বেপারী বলেন, ‘আমার মেয়ে যেখানে সুখে থাকবে, আমি সেখানেই ওর বিয়ে দিবো। যা কিছু হবে সব সামাজিকতা রক্ষা করেই হবে।’

মাদারীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ জানান, সামাজিক যোগাযোগ মাধ্যমে চীনা যুবক আসার খবরে মেয়েটির বাড়িতে যায় পুলিশ। ছেলেটি চায়না থেকে এসেছে কিনা, তার পাসপোর্ট ও তথ্য যাচাই-বাছাই করা হয়। চীনা যুবককে কলেজ পড়য়া মেয়ে বিয়ে করবে কিনা সেটা তাদের পারিবারিক সিদ্ধান্ত।’

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network