1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
ছয়টি বাজেটের সমান টাকা পাচার হয়েছে আ.লীগের আমলে: চিফ হুইপ - বরিশাল ক্রাইম ট্রেস
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ১১:৫০ অপরাহ্ন

ছয়টি বাজেটের সমান টাকা পাচার হয়েছে আ.লীগের আমলে: চিফ হুইপ

  • আপডেট সময় : শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: আওয়ামী লীগ সরকারের আমলে ৩০ লাখ কোটি টাকা বিদেশে পাচার হয়েছে বলে দাবি করেছেন জাতীয় সংসদের চিফ হুইপ ও বরগুনা-২ আসনের সংসদ সদস্য নুরুল ইসলাম মনি। তাঁর ভাষ্য, পাচার হওয়া এই অর্থ দিয়ে একটি দেশের ছয়টি বাজেট প্রণয়ন করা সম্ভব হতো।সরকারি সেবা

শনিবার (১৭ অক্টোবর) বরগুনা জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে আইনশৃঙ্খলা ও উন্নয়নবিষয়ক বিশেষ মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ভারতের সাথে বিদ্যুৎ চুক্তির সমালোচনা করে চিফ হুইপ বলেন, ওই চুক্তিতে যে পরিমাণ অর্থ ব্যয় হয়েছে, তা দিয়ে বাংলাদেশে পাঁচটি বিদ্যুৎকেন্দ্র নির্মাণ করা সম্ভব হতো।বাংলাদেশ সংবাদ

গত ৫ আগস্টের পর নতুন প্রজন্মের ভাষা ব্যবহারের ধরন নিয়েও মন্তব্য করেন নুরুল ইসলাম মনি। তিনি বলেন, এখন নতুন প্রজন্মের কাছ থেকে অশ্লীল ভাষা শিখতে হচ্ছে। এ ছাড়া আওয়ামী লীগের শাসনামলে ৩৯ হাজার নারী ধর্ষণের শিকার হয়েছেন বলেও দাবি করেন তিনি।

সংখ্যালঘু সম্প্রদায়ের সম্পত্তি দখলের বিষয়ে চিফ হুইপ অভিযোগ করেন, সংখ্যালঘুদের ৮৯ শতাংশ সম্পত্তি আওয়ামী লীগের লোকজন দখল করেছেন। দেশে হিন্দু সম্প্রদায়ের ক্ষতি করার জন্যও আওয়ামী লীগের লোকজনকে দায়ী করেন তিনি।

তবে তাঁর দাবি, গত আড়াই বছরে দেশে সংখ্যালঘুদের কোনো ক্ষতি হয়নি।নুরুল ইসলাম মনি আরও বলেন, সংখ্যালঘুদের ব্যবহার করে আওয়ামী লীগের লোকজন সাম্প্রদায়িক আবেগ তৈরির চেষ্টা করেছেন।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network