1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
ধর্ষণের অভিযোগে এনসিপির যুগ্ম আহ্বায়ক গ্রেফতার - বরিশাল ক্রাইম ট্রেস
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ১১:৪৯ অপরাহ্ন

ধর্ষণের অভিযোগে এনসিপির যুগ্ম আহ্বায়ক গ্রেফতার

  • আপডেট সময় : শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: বান্দরবানে হোটেলে ডেকে ধর্ষণের অভিযোগে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) বান্দরবান জেলা কমিটির যুগ্ম আহ্বায়ক শৈক্যসিং মারমাকে গ্রেফতার করেছে পুলিশ।

শনিবার (১৭ অক্টোবর) দুপুরে বান্দরবান সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদ পারভেজ বিষয়টি নিশ্চিত করেন। গ্রেফতার শৈক্যসিং মারমা বান্দরবান পৌর এলাকার উজানি পাড়া এলাকার বাসিন্দা ও এনসিপির বান্দরবান জেলা কমিটির যুগ্ম আহ্বায়ক।

স্থানীয় সূত্র জানায়, জেলা শহরের বালাঘাটা সড়কের শিশু পার্কের পাশে শৈক্যসিংয়ের সাইনি রিসোর্টে শুক্রবার দুপুরে এক নারীর চিৎকার ও কান্নার শব্দ শোনা যায়। পরে সেকানে গেলে ওই নারী জানান, বিয়ের প্রতিশ্রুতি দিয়ে রিসোর্টে এনে ধর্ষণ করা হয়।

পরে বিয়ের কথা বললে শৈক্যসিং রাজি হননি। একপর্যায়ে তাকে রিসোর্ট থেকে বের করে দেওয়ার চেষ্টা করা হয়। এ অভিযোগ শোনার পর স্থানীয় বাসিন্দারা ওই নারীকে পুলিশের কাছে যাওয়ার পরামর্শ দেন।

বান্দরবান সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদ পারভেজ বলেন, ওই নারী নিজে বাদী হয়ে মামলা করেছেন। পরে অভিযুক্ত শৈক্যসিংকে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network