1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
মনপুরায় দুই ভাইকে পিটিয়ে জখম, জামায়াত নেতা সহ ৫ জনের বিরুদ্ধে মামলা - বরিশাল ক্রাইম ট্রেস
বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ০৬:১০ অপরাহ্ন
শিরোনাম
ঝালকাঠিতে ইয়াবাসহ দুই মাদককারবারি গ্রেপ্তার হারতায় চেয়ারম্যান পদে লড়তে চান সাইফুল ইসলাম তালুকদার  অভিযানেও থামছে না ইলিশ শিকার জুলাই গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা পূরণে কাজ করছে এনসিপি: মাহমুদা মিতু বরগুনায় পর্যটকবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে, আহত অন্তত ২৫ ওটরায় ইউপি সদস্য পদে নির্বাচনের ঘোষণা দিলেন আনোয়ার বেপারী সরকারি সফরে ভোলায় এসে সাধারণ মানুষের ভালোবাসায় মুগ্ধ সাবেক জেলা প্রশাসক আরিফুজ্জামান ভাণ্ডারিয়ায় বন বিভাগের ১৩টি গাছ বিক্রি ও কাটার অভিযোগ, থানায় মামলা কলাপাড়ায় হিন্দু সম্প্রদায়ের পাশে এমপি এবিএম মোশাররফ, বিতরণ করলেন শাড়ি ও অর্থ কলাপাড়ায় ম্যাক্স হাসপাতালের নারী কর্মীকে মারধর, চিকিৎসকসহ ৩ জনের বিরুদ্ধে মামলা

মনপুরায় দুই ভাইকে পিটিয়ে জখম, জামায়াত নেতা সহ ৫ জনের বিরুদ্ধে মামলা

  • আপডেট সময় : শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: ভোলার মনপুরায় মসজিদ থেকে ডেকে নিয়ে সহকারী শিক্ষক ফজলে রাব্বি ও স্বাস্থ্য কর্মী ফয়সাল হাওলাদারকে পিটিয়ে রক্তাক্ত জখমের ঘটনায় মামলা দিয়েছেন ভুক্তভোগীর বাবা। ওয়ার্ড জামায়াতের সভাপতিসহ ৫ জনের বিরুদ্ধে মামলা করেন ভুক্তভোগীদের বাবা মো. অহিদুর রহমান হাওলাদার।

শনিবার (১৭ অক্টোবর) বেলা সাড়ে ১১টায় মামলার বিষয়টি নিশ্চিত করেন মনপুরা থানার ওসি মাজাহারুল ইসলাম।

তিনি জানান, ঘটনার তিন দিন পর মামলা হয়েছে। আসামিরা হলেন, মনপুরা ইউনিয়নের ৬ নং ওয়ার্ড জামায়াতের সভাপতি ও রোকন মো. মিজান, সুমন, জুয়েল, রিয়াদ ও ফয়সাল। এদের সবার বাড়ি মনপুরা ইউনিয়নের বিভিন্ন গ্রামে।

এদিকে মামলার বাদী ও ভুক্তভোগী শিক্ষক ও স্বাস্থ্য কর্মীর পিতা মো. অহিদুর রহমান হাওলাদার অভিযোগ করে বলেন, মামলার আসামিরা প্রকাশ্য বাজারে চলাফেরা করে কিন্তু পুলিশ তাদের গ্রেফতার করছে না।

এই ব্যাপারে মনপুরা থানার অফিসার ইনচার্জ (ওসি) মাজাহারুল ইসলাম জানান, মামলার আসামিদের গ্রেফতারে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।
উল্লেখ্য, গত ১১ অক্টোবর উপজেলার মনপুরা ইউনিয়নে ফাজিল ডিগ্রি মাদ্রাসা জামে মসজিদে সহকারী শিক্ষক ফজলে রাব্বি ও তার ভাই কমিউনিটি ক্লিনিকের স্বাস্থ্য কর্মী মো. ফয়সাল হাওলাদার ফজর নামাজ আদায় করে বসে ছিল।

পরে মসজিদ থেকে ডেকে নিয়ে জামায়াত নেতা মিজানের নেতৃত্বে হামলা করে পিঠিয়ে রক্তাক্ত জখম করা হয়। স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রাথমিক চিকিৎসার পর উন্নত চিকিৎসার জন্য ভোলা নিয়ে যাওয়া হয় গুরুত্বর আহত শিক্ষক ও স্বাস্থ্য কর্মী দুই ভাইকে।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network