1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
লালমোহনে সাপের কামড়ে প্রাণ গেল কৃষকের - বরিশাল ক্রাইম ট্রেস
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ১১:৫৭ অপরাহ্ন
শিরোনাম
বরিশালে জুলাই অভ্যুত্থানের মামলায় যুবলীগ নেতা রাজা গ্রেপ্তার! স্বামীর হয়রানি থেকে মুক্তি ও নিরাপত্তার দাবিতে স্ত্রী শারমিনের সংবাদ সম্মেলন লালমোহনে সমতার বাংলাদেশ গড়ার প্রত্যয়ে তরুণদের সংলাপ পিরোজপুর পৌরসভার উদ্যোগে বিভিন্ন ওয়ার্ডের পরিষ্কার পরিছন্নতা অভিযান  দায়িত্ব পালনকালে অসুস্থ হয়ে নারী আনসার সদস্যের মৃত্যু শিক্ষার্থীদের মেধা বিকাশে লালমোহন হা-মীমে অভিভাবক সমাবেশ প্রধানমন্ত্রীর নির্দেশের কথা বলে পূজামণ্ডপ পরিদর্শন হারুন সিকদারের, বিএনপির তৃণমূলে ক্ষোভের গুঞ্জন সেনাসদস্যদের জন্য ‘ওয়ান র‍্যাংক ওয়ান পেনশন’ বাস্তবায়ন প্রক্রিয়াধীন : প্রধানমন্ত্রী বিদ্যালয়ে ধস্তাধস্তির পর শিক্ষক দম্পতিকে উপজেলার দুই প্রান্তে বদলি জাতীয় সম্মাননায় ভূষিত বরিশালের তরুণ সংগঠক আরিফুর রহমান

লালমোহনে সাপের কামড়ে প্রাণ গেল কৃষকের

  • আপডেট সময় : শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬

লালমোহন (ভোলা) প্রতিনিধি: ভোলার লালমোহন উপজেলায় বিষধর সাপের কামড়ে পবিত্র বালা (৪৫) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। শনিবার বিকেলে উপজেলার চরভূতা ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের নমগ্রাম এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত পবিত্র বালা ওই এলাকার অক্ষয় বালার ছেলে। স্থানীয়রা জানান, শনিবার বিকেলে বাড়ির পাশের ধানক্ষেত দেখতে যান পবিত্র বালা। এ সময় মোবাইলে এক আত্মীয়ের সঙ্গে কথা বলছিলেন তিনি।

ধানক্ষেতের কাছে যাওয়ার পর একটি সাপ তার পায়ে কামড় দেয়। পরে তিনি বাড়িতে চলে যান। তবে তার শারীরিক অবস্থা খারাপ হতে থাকলে স্বজনরা তাকে লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেন।

সেখানের কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য পবিত্র বালাকে ভোলা সদর হাসপাতালে রের্ফাড করেন। সেখানেই তার মৃত্যু হয়। এ বিষয়ে লালমোহন থানার ওসি মো. নজরুল ইসলাম বলেন, এ ঘটনায় কারও কোনো অভিযোগ পাওয়া যায়নি।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network