1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
লেখালেখি করে পতন ঘটানো যাবে না, সরকার ৫ বছর পার করবেই: নুরুল হক - বরিশাল ক্রাইম ট্রেস
সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ১২:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম
বরিশালে জুলাই অভ্যুত্থানের মামলায় যুবলীগ নেতা রাজা গ্রেপ্তার! স্বামীর হয়রানি থেকে মুক্তি ও নিরাপত্তার দাবিতে স্ত্রী শারমিনের সংবাদ সম্মেলন লালমোহনে সমতার বাংলাদেশ গড়ার প্রত্যয়ে তরুণদের সংলাপ পিরোজপুর পৌরসভার উদ্যোগে বিভিন্ন ওয়ার্ডের পরিষ্কার পরিছন্নতা অভিযান  দায়িত্ব পালনকালে অসুস্থ হয়ে নারী আনসার সদস্যের মৃত্যু শিক্ষার্থীদের মেধা বিকাশে লালমোহন হা-মীমে অভিভাবক সমাবেশ প্রধানমন্ত্রীর নির্দেশের কথা বলে পূজামণ্ডপ পরিদর্শন হারুন সিকদারের, বিএনপির তৃণমূলে ক্ষোভের গুঞ্জন সেনাসদস্যদের জন্য ‘ওয়ান র‍্যাংক ওয়ান পেনশন’ বাস্তবায়ন প্রক্রিয়াধীন : প্রধানমন্ত্রী বিদ্যালয়ে ধস্তাধস্তির পর শিক্ষক দম্পতিকে উপজেলার দুই প্রান্তে বদলি জাতীয় সম্মাননায় ভূষিত বরিশালের তরুণ সংগঠক আরিফুর রহমান

লেখালেখি করে পতন ঘটানো যাবে না, সরকার ৫ বছর পার করবেই: নুরুল হক

  • আপডেট সময় : শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী নুরুল হক নুর বলেছেন, ‘সামাজিক যোগাযোগমাধ্যমে সরকারের বিরুদ্ধে লেখালেখি করে সরকারের পতন ঘটানো যাবে না। পাঁচ বছরের জন্য ক্ষমতায় আসা বর্তমান সরকার মেয়াদ পূর্ণ করবেই।’

আজ শনিবার বেলা ১১টার দিকে পটুয়াখালীর দশমিনা উপজেলা অডিটোরিয়ামে দুর্গাপূজা উদ্‌যাপন উপলক্ষে আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

নুরুল হক নুর বলেন, ‘বর্তমান সরকার ৭ মাসে জনগণের আশা-প্রত্যাশা পূরণে সর্বোচ্চ চেষ্টা করেছে। দুর্গাপূজা উদ্‌যাপনের জন্য সরকারের কাছে আলাদাভাবে আবেদন করতে হয়নি।

এর আগেই সরকার উপজেলা পর্যায়ের প্রতিটি পূজামণ্ডপে নিরাপত্তা নিশ্চিত করতে সিসিটিভি ক্যামেরা স্থাপন, আনসার ও পুলিশ মোতায়েন এবং বিশেষ নিরাপত্তা টহলের ব্যবস্থা করেছে।

এ ছাড়া পূজামণ্ডপগুলোর জন্য আর্থিক সহায়তার অংশ হিসেবে ৬০০ কেজি করে চাল বরাদ্দের ব্যবস্থা করা হয়েছে।’ তিনি আরও বলেন, ‘প্রধানমন্ত্রীর কাছে কোনো কিছু চাইতে হয় না। তিনি জনগণের মনের কথা বোঝেন।’

প্রতিমন্ত্রী বলেন, ‘সামাজিক যোগাযোগমাধ্যমে ভুয়া আইডি ব্যবহার করে কুৎসা রটিয়ে কোনো ফায়দা হবে না। লেখালেখি করে সরকারের পতন ঘটানো যাবে না। পাঁচ বছরের জন্য গঠিত এই সরকার তার মেয়াদ পূর্ণ করবে। সরকার দেশ ও জনগণের আশা-আকাঙ্ক্ষা পূরণে কাজ করে যাচ্ছে।’

সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদ হাসান মৃধা, থানার ওসি আতিকুল ইসলাম, ঢাকা মহানগর গণঅধিকার পরিষদের উত্তর শাখার সহসভাপতি মিজানুর রহমান, জেলা গণঅধিকার পরিষদের সহসভাপতি কালাম পঞ্চাইত, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শাহ আলম শানু, গণঅধিকার পরিষদের সভাপতি আলতাফ আকন, যুবদলের সাবেক সাধারণ সম্পাদক শামিম খান এবং যুবঅধিকার পরিষদের সভাপতি ইমরান শাহিনসহ বিএনপি ও গণঅধিকার পরিষদের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network