1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
অর্জনের মুকুটে নতুন পালক, উজ্জ্বল সোনালী ব্যাংকের লালমোহন শাখা - বরিশাল ক্রাইম ট্রেস
মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ০২:০৫ পূর্বাহ্ন
শিরোনাম
ফ্যামিলি কার্ডের ছবি তোলার নামে বিধবার স্বর্ণের দুল নিয়ে উধাও ছাত্রলীগের কমিটিতে ছেলের নাম, জামায়াত নেতা বললেন ‘আগে জানলে ত্যাজ্যপুত্র করতাম’ ওসিকেই ‘মাদকের ডিলার’ বললেন বিএনপি নেতা রাষ্ট্রায়ত্ত তিন ব্যাংকের এমডির নিয়োগ বাতিল মেয়েকে ধর্ষণের দায়ে বাবার যাবজ্জীবন ঘরে বসে জাল টাকা তৈরি, ল্যাপটপ-প্রিন্টারসহ যুবক গ্রেপ্তার ডায়মন্ড ওয়ার্ল্ডের ব্যবস্থাপনা পরিচালক দিলীপ কুমার আগারওয়ালা গ্রেফতার গ্রাম পুলিশকে দায়িত্ব পালনে আরও গতিশীল হওয়ার আহ্বান এমপি জয়নুল আবেদীনের চরফ্যাশনে মা ইলিশ নিধনের মহোৎসব! গভীর রাতে পাচার, প্রশাসন নীরব তিন মন্দিরে সোনা চুরির ঘটনায় দম্পতি গ্রেপ্তার

অর্জনের মুকুটে নতুন পালক, উজ্জ্বল সোনালী ব্যাংকের লালমোহন শাখা

  • আপডেট সময় : রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬

লালমোহন (ভোলা) প্রতিনিধি: বিভিন্ন সূচকে ধারাবাহিক সাফল্য অর্জন করে সোনালী ব্যাংক পিএলসির ভোলার লালমোহন শাখা নিজেদের সক্ষমতার প্রমাণ দিয়েছে। চলতি বছরের অর্ধবার্ষিক মূল্যায়নে বিভিন্ন সূচক ও কর্মসূচিতে শতভাগ সফলতা অর্জন করে ভোলা জেলা পর্যায়ে প্রথম এবং বিভাগীয় পর্যায়ে তৃতীয় স্থান অধিকার করেছে শাখাটি। এর আগে ২০২৫ সালেও জেলা পর্যায়ে প্রথম স্থান অর্জন করে সাফল্যের ধারাবাহিকতা ধরে রাখে সোনালী ব্যাংকের লালমোহন শাখা।

সম্প্রতি বরিশাল শিল্পকলা একাডেমি মিলনায়তনে অনুষ্ঠিত বিভাগীয় ব্যবসায়িক সম্মেলনে এ সাফল্যের স্বীকৃতিস্বরূপ লালমোহন শাখার প্রিন্সিপাল অফিসার মো. হাছনাইনকে প্রশংসাপত্র প্রদান করেন সোনালী ব্যাংক পিএলসির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) শওকত আলী খান।

একই সঙ্গে সাফল্যের এ ধারা অব্যাহত রাখার স্বীকৃতি হিসেবে আগামী বছর বিদেশে প্রশিক্ষণের ব্যবস্থা করার আশ্বাসও দেন তিনি। সোনালী ব্যাংকের লালমোহন শাখার প্রিন্সিপাল অফিসার মো. হাছনাইন বলেন, শাখার সব কর্মকর্তা-কর্মচারীর আন্তরিকতা, পরিশ্রম, পেশাদারত্ব ও সম্মিলিত প্রচেষ্টার ফলেই এ অর্জন সম্ভব হয়েছে। এ সাফল্যের জন্য সহকর্মীদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। ভবিষ্যতে আরও ভালো ফল অর্জনে আমরা সততা ও নিষ্ঠার সঙ্গে কাজ করে যাবো।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network