1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
কলাপাড়ায় ১০ মাসের শিশু হত্যার বিচার দাবিতে প্রতিবাদ সভা - বরিশাল ক্রাইম ট্রেস
মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ০৪:৫২ পূর্বাহ্ন
শিরোনাম
ফ্যামিলি কার্ডের ছবি তোলার নামে বিধবার স্বর্ণের দুল নিয়ে উধাও ছাত্রলীগের কমিটিতে ছেলের নাম, জামায়াত নেতা বললেন ‘আগে জানলে ত্যাজ্যপুত্র করতাম’ ওসিকেই ‘মাদকের ডিলার’ বললেন বিএনপি নেতা রাষ্ট্রায়ত্ত তিন ব্যাংকের এমডির নিয়োগ বাতিল মেয়েকে ধর্ষণের দায়ে বাবার যাবজ্জীবন ঘরে বসে জাল টাকা তৈরি, ল্যাপটপ-প্রিন্টারসহ যুবক গ্রেপ্তার ডায়মন্ড ওয়ার্ল্ডের ব্যবস্থাপনা পরিচালক দিলীপ কুমার আগারওয়ালা গ্রেফতার গ্রাম পুলিশকে দায়িত্ব পালনে আরও গতিশীল হওয়ার আহ্বান এমপি জয়নুল আবেদীনের চরফ্যাশনে মা ইলিশ নিধনের মহোৎসব! গভীর রাতে পাচার, প্রশাসন নীরব তিন মন্দিরে সোনা চুরির ঘটনায় দম্পতি গ্রেপ্তার

কলাপাড়ায় ১০ মাসের শিশু হত্যার বিচার দাবিতে প্রতিবাদ সভা

  • আপডেট সময় : রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: পটুয়াখালীর কলাপাড়ায় ১০ মাসের শিশু রায়হান হত্যার ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে প্রতিবাদ সভা করেছেন স্থানীয় ছাত্র-জনতা।

রোববার (১৮ অক্টোবর) বেলা ১১টায় কলাপাড়া প্রেসক্লাবের সামনে আয়োজিত এ সভা থেকে হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানানো হয়।

প্রতিবাদ সভায় বক্তব্য দেন পরিবেশবিদ ও সাংবাদিক মেজবাহ উদ্দিন মাননু, লেকচারার তারেক সুমন, শিক্ষক আবদুল জলিল, তানজিল জামান জয়, তরুণ সমাজসেবক সোয়েবুর রহমান, নাজমুস সাকিব ও মোজাম্মেল হক মিন্টুসহ স্থানীয় ব্যক্তিরা।

বক্তারা বলেন, মাত্র ১০ মাস বয়সী নিষ্পাপ শিশুটির সঙ্গে কারও কি শত্রুতা থাকতে পারে, যে তাকে নির্মমভাবে হত্যা করা হলো? এ ধরনের ঘটনা এলাকায় আগে ঘটেনি উল্লেখ করে তারা উদ্বেগ প্রকাশ করেন।

ভবিষ্যতে যাতে এমন নৃশংস ঘটনার পুনরাবৃত্তি না ঘটে, সে জন্য রায়হান হত্যার সুষ্ঠু তদন্ত নিশ্চিত করে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তারা।

সভায় শিশু রায়হানের আত্মীয়স্বজন, কলাপাড়া উপজেলার বিভিন্ন ইউনিয়নের নানা শ্রেণি-পেশার মানুষ এবং প্রিন্ট ও ইলেকট্রনিক গণমাধ্যমের সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সকাল সাড়ে ৬টার দিকে ঘুমন্ত অবস্থায় বাড়ি থেকে নিখোঁজ হয় শিশু রায়হান। সে সময় তার বাবা মো. রাসেল খানও তার পাশে ঘুমিয়ে ছিলেন। আর মা রুমানা বেগম বাড়ির পেছনের আঙিনায় কাজ করছিলেন। প্রায় ৩০ মিনিটের ব্যবধানে শিশুটি নিখোঁজ হয়।

এরপর শনিবার (১৭ অক্টোবর) বেলা ১১টার দিকে কলাপাড়া উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের নাওভাঙ্গা খালের কচুরিপানার মধ্যে একটি ব্যাগ থেকে শিশুটির মরদেহ উদ্ধার করে পুলিশ।

এ ঘটনায় রায়হানের মা রুমানা বেগম বাদী হয়ে অজ্ঞাতনামা চার-পাঁচজনকে আসামি করে কলাপাড়া থানায় মামলা করেন। মামলার পর একই এলাকার নুর আজিম খানের ছেলে মো. আল আমিন খানকে (৪৫) আটক করে পুলিশ। আটক আল আমিন সম্পর্কে শিশুটির খালু বলে জানা গেছে।

কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নজরুল ইসলাম জানান, শিশু রায়হান হত্যার প্রকৃত ঘটনা উদ্‌ঘাটনে আল আমিনকে জিজ্ঞাসাবাদের জন্য সাত দিনের রিমান্ড আবেদন করা হয়েছিল। আদালত পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন। জিজ্ঞাসাবাদে প্রকৃত তথ্য পাওয়া গেলে আইনগত প্রক্রিয়া চলমান থাকবে।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network