1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
দেশে ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু - বরিশাল ক্রাইম ট্রেস
সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ১২:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম
বরিশালে জুলাই অভ্যুত্থানের মামলায় যুবলীগ নেতা রাজা গ্রেপ্তার! স্বামীর হয়রানি থেকে মুক্তি ও নিরাপত্তার দাবিতে স্ত্রী শারমিনের সংবাদ সম্মেলন লালমোহনে সমতার বাংলাদেশ গড়ার প্রত্যয়ে তরুণদের সংলাপ পিরোজপুর পৌরসভার উদ্যোগে বিভিন্ন ওয়ার্ডের পরিষ্কার পরিছন্নতা অভিযান  দায়িত্ব পালনকালে অসুস্থ হয়ে নারী আনসার সদস্যের মৃত্যু শিক্ষার্থীদের মেধা বিকাশে লালমোহন হা-মীমে অভিভাবক সমাবেশ প্রধানমন্ত্রীর নির্দেশের কথা বলে পূজামণ্ডপ পরিদর্শন হারুন সিকদারের, বিএনপির তৃণমূলে ক্ষোভের গুঞ্জন সেনাসদস্যদের জন্য ‘ওয়ান র‍্যাংক ওয়ান পেনশন’ বাস্তবায়ন প্রক্রিয়াধীন : প্রধানমন্ত্রী বিদ্যালয়ে ধস্তাধস্তির পর শিক্ষক দম্পতিকে উপজেলার দুই প্রান্তে বদলি জাতীয় সম্মাননায় ভূষিত বরিশালের তরুণ সংগঠক আরিফুর রহমান

দেশে ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু

  • আপডেট সময় : রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: দেশে ডেঙ্গুর প্রকোপ অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় এডিস মশাবাহিত রোগটিতে আক্রান্ত হয়ে আরও ছয়জনের মৃত্যু হয়েছে। একই সময়ে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন দুই হাজার ৮৮ জন। এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৪৮ জনে।

রোববার (১৮ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের প্রকাশিত বিজ্ঞপ্তি থেকে তথ্যটি জানা গেছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ঢাকা উত্তর ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকায় দুজন করে এবং ঢাকা ও সিলেট বিভাগে একজন করে মারা গেছেন।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছরের জানুয়ারি থেকে এ পর্যন্ত দেশে ডেঙ্গুতে মোট ৩৪৮ জনের মৃত্যু হয়েছে। এছাড়া এ সময়ে দেশে ডেঙ্গু শনাক্ত হয়েছে মোট এক লাখ ১২ হাজার ৪০০ জনের।

সূত্র: স্বাস্থ্য অধিদপ্তর

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network