1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
ফেসবুকে পোস্ট দিয়ে রাজনীতি ছাড়লেন নিষিদ্ধ ছাত্রলীগ নেতা - বরিশাল ক্রাইম ট্রেস
সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ১২:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম
বরিশালে জুলাই অভ্যুত্থানের মামলায় যুবলীগ নেতা রাজা গ্রেপ্তার! স্বামীর হয়রানি থেকে মুক্তি ও নিরাপত্তার দাবিতে স্ত্রী শারমিনের সংবাদ সম্মেলন লালমোহনে সমতার বাংলাদেশ গড়ার প্রত্যয়ে তরুণদের সংলাপ পিরোজপুর পৌরসভার উদ্যোগে বিভিন্ন ওয়ার্ডের পরিষ্কার পরিছন্নতা অভিযান  দায়িত্ব পালনকালে অসুস্থ হয়ে নারী আনসার সদস্যের মৃত্যু শিক্ষার্থীদের মেধা বিকাশে লালমোহন হা-মীমে অভিভাবক সমাবেশ প্রধানমন্ত্রীর নির্দেশের কথা বলে পূজামণ্ডপ পরিদর্শন হারুন সিকদারের, বিএনপির তৃণমূলে ক্ষোভের গুঞ্জন সেনাসদস্যদের জন্য ‘ওয়ান র‍্যাংক ওয়ান পেনশন’ বাস্তবায়ন প্রক্রিয়াধীন : প্রধানমন্ত্রী বিদ্যালয়ে ধস্তাধস্তির পর শিক্ষক দম্পতিকে উপজেলার দুই প্রান্তে বদলি জাতীয় সম্মাননায় ভূষিত বরিশালের তরুণ সংগঠক আরিফুর রহমান

ফেসবুকে পোস্ট দিয়ে রাজনীতি ছাড়লেন নিষিদ্ধ ছাত্রলীগ নেতা

  • আপডেট সময় : রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: জামালপুরের মাদারগঞ্জে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পোস্ট দিয়ে রাজনীতি ছাড়ার ঘোষণা দিয়েছেন জিহাদ আকন্দ নামে নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের এক নেতা। শনিবার (১৮ অক্টোবর) মধ্যরাতে নিজ ফেসবুক আইডি থেকে দেওয়া এক পোস্টে এ সিদ্ধান্তের কথা জানান তিনি।

জিহাদ উপজেলার ১ নম্বর চরপাকেরদহ ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড ছাত্রলীগের সাধারণ সম্পাদক ও ইউনিয়ন ছাত্রলীগের সদস্য। তিনি তেঘরিয়া উত্তর মোড় এলাকার মাওলানা ওয়াজেদ আলীর ছেলে।

পোস্টে জিহাদ বলেন, সম্মেলনের মধ্য দিয়ে আমি ৩নং ওয়ার্ড ছাত্রলীগের সাধারণ সম্পাদক নির্বাচিত হয়ে রাজনীতির সঙ্গে জড়িত ছিলাম। আজ থেকে আমি আর কোনো রাজনৈতিক দলের ব্যক্তি হিসেবে থাকতে চাই না।

এ বিষয়ে জানতে চাইলে জিহাদ আকন্দ বলেন, আমি আসলে কোনো রাজনৈতিক দলের ব্যক্তি হয়ে থাকতে চাই না। একজন সাধারণ নাগরিক হিসেবে থাকতে চাই। তাই রাজনীতি ছাড়ার ঘোষণা দিয়েছি। সবাই আমার জন্য দোয়া করবেন।

 

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network