1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
যুক্তরাষ্ট্রের গ্রিন কার্ড পেলেন চিত্রনায়িকা মৌসুমী - বরিশাল ক্রাইম ট্রেস
মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ০২:০৩ পূর্বাহ্ন
শিরোনাম
ফ্যামিলি কার্ডের ছবি তোলার নামে বিধবার স্বর্ণের দুল নিয়ে উধাও ছাত্রলীগের কমিটিতে ছেলের নাম, জামায়াত নেতা বললেন ‘আগে জানলে ত্যাজ্যপুত্র করতাম’ ওসিকেই ‘মাদকের ডিলার’ বললেন বিএনপি নেতা রাষ্ট্রায়ত্ত তিন ব্যাংকের এমডির নিয়োগ বাতিল মেয়েকে ধর্ষণের দায়ে বাবার যাবজ্জীবন ঘরে বসে জাল টাকা তৈরি, ল্যাপটপ-প্রিন্টারসহ যুবক গ্রেপ্তার ডায়মন্ড ওয়ার্ল্ডের ব্যবস্থাপনা পরিচালক দিলীপ কুমার আগারওয়ালা গ্রেফতার গ্রাম পুলিশকে দায়িত্ব পালনে আরও গতিশীল হওয়ার আহ্বান এমপি জয়নুল আবেদীনের চরফ্যাশনে মা ইলিশ নিধনের মহোৎসব! গভীর রাতে পাচার, প্রশাসন নীরব তিন মন্দিরে সোনা চুরির ঘটনায় দম্পতি গ্রেপ্তার

যুক্তরাষ্ট্রের গ্রিন কার্ড পেলেন চিত্রনায়িকা মৌসুমী

  • আপডেট সময় : রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে যুক্তরাষ্ট্রের গ্রিন কার্ড পেয়েছেন ঢালিউডের জনপ্রিয় চিত্রনায়িকা মৌসুমী। ২০২৩ সালের মাঝামাঝি থেকে দেশটিতে অবস্থান করা এই অভিনেত্রী শনিবার (১৭ অক্টোবর) একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের অনুষ্ঠানে নিজেই সুখবরটি জানান।

যুক্তরাষ্ট্রে একমাত্র মেয়ে ফাইজার পড়াশোনার পাশাপাশি অসুস্থ মায়ের চিকিৎসা ও দেখভাল করছেন চিত্রনায়িকা মৌসুমী। এতদিন দেশটিতে বসবাস করলেও স্থায়ীভাবে থাকার অনুমতি পাননি তিনি। অবশেষে সেই অপেক্ষার অবসান হয়েছে। যুক্তরাষ্ট্রের গ্রিন কার্ড পাওয়ায় দেশটিতে স্থায়ীভাবে বসবাস ও কাজ করার সুযোগ পেলেন এই অভিনেত্রী।

প্রসঙ্গত, ২০০৩ সালে ‘কখনো মেঘ কখনো বৃষ্টি’ সিনেমার মাধ্যমে পরিচালনায় অভিষেক ঘটে মৌসুমীর। এরপর তিনি ‘মেহের নিগার’ চলচ্চিত্র পরিচালনা করেন। অভিনয়ের পাশাপাশি তিনি প্রযোজনার সঙ্গেও যুক্ত। ১৯৯৬ সালে ‘গরীবের রানী’ সিনেমার মাধ্যমে প্রযোজক হিসেবে আত্মপ্রকাশ করেন তিনি। সর্বশেষ তিনি ‘আবার আমি এতিম হতে চাই’ সিনেমাটি প্রযোজনা করেছিলেন।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network