1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
শিক্ষার্থীদের মেধা বিকাশে লালমোহন হা-মীমে অভিভাবক সমাবেশ - বরিশাল ক্রাইম ট্রেস
মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ০২:০৪ পূর্বাহ্ন
শিরোনাম
ফ্যামিলি কার্ডের ছবি তোলার নামে বিধবার স্বর্ণের দুল নিয়ে উধাও ছাত্রলীগের কমিটিতে ছেলের নাম, জামায়াত নেতা বললেন ‘আগে জানলে ত্যাজ্যপুত্র করতাম’ ওসিকেই ‘মাদকের ডিলার’ বললেন বিএনপি নেতা রাষ্ট্রায়ত্ত তিন ব্যাংকের এমডির নিয়োগ বাতিল মেয়েকে ধর্ষণের দায়ে বাবার যাবজ্জীবন ঘরে বসে জাল টাকা তৈরি, ল্যাপটপ-প্রিন্টারসহ যুবক গ্রেপ্তার ডায়মন্ড ওয়ার্ল্ডের ব্যবস্থাপনা পরিচালক দিলীপ কুমার আগারওয়ালা গ্রেফতার গ্রাম পুলিশকে দায়িত্ব পালনে আরও গতিশীল হওয়ার আহ্বান এমপি জয়নুল আবেদীনের চরফ্যাশনে মা ইলিশ নিধনের মহোৎসব! গভীর রাতে পাচার, প্রশাসন নীরব তিন মন্দিরে সোনা চুরির ঘটনায় দম্পতি গ্রেপ্তার

শিক্ষার্থীদের মেধা বিকাশে লালমোহন হা-মীমে অভিভাবক সমাবেশ

  • আপডেট সময় : রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬

লালমোহন (ভোলা) প্রতিনিধি: শুধু ভালো ফলাফল নয়; শিক্ষার্থীদর মেধা, সৃজনশীলতা ও যোগ্যতার পূর্ণ বিকাশ ঘটিয়ে যুগোপযোগী শিক্ষায় এগিয়ে নেওয়ার প্রত্যয়ে ভোলার লালমোহন উপজেলার হা-মীম রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

রোববার সকালে প্রতিষ্ঠানের হলরুমে তৃতীয় থেকে পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের অভিভাবকদের নিয়ে এ সমাবেশের আয়োজন করা হয়। এতে প্রতিষ্ঠানটির অধ্যক্ষ মো. রুহুল আমিনসহ সংশ্লিষ্ট শ্রেণির শিক্ষক ও অভিভাবকরা উপস্থিত ছিলেন।

সমাবেশে শিক্ষার্থীদের পড়াশোনার অগ্রগতি পর্যালোচনা, শিক্ষার গুণগত মান উন্নয়ন এবং পাঠদানে আধুনিক ও যুগোপযোগী পদ্ধতির প্রয়োগ নিয়ে আলোচনা করা হয়। পাশাপাশি প্রতিযোগিতামূলক শিক্ষাব্যবস্থায় শিক্ষার্থীদের দক্ষ করে তোলা, তাদের সুপ্ত প্রতিভা বিকশিত করা এবং সৃজনশীল চিন্তার প্রসারে বিভিন্ন বিষয় উঠে আসে।

এ সময় শিক্ষার্থীদের কাক্সিক্ষত সাফল্য অর্জনের পাশাপাশি নৈতিকতা, আত্মবিশ্বাস ও সৃজনশীলতা বিকাশে শিক্ষক ও অভিভাবকদের সমন্বিত ভূমিকার ওপর গুরুত্বারোপ করা হয়।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network