1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
পিরোজপুরে অগ্নিকাণ্ডে দোকান পুড়ে ছাই - বরিশাল ক্রাইম ট্রেস
মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ০৫:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম
ফ্যামিলি কার্ডের ছবি তোলার নামে বিধবার স্বর্ণের দুল নিয়ে উধাও ছাত্রলীগের কমিটিতে ছেলের নাম, জামায়াত নেতা বললেন ‘আগে জানলে ত্যাজ্যপুত্র করতাম’ ওসিকেই ‘মাদকের ডিলার’ বললেন বিএনপি নেতা রাষ্ট্রায়ত্ত তিন ব্যাংকের এমডির নিয়োগ বাতিল মেয়েকে ধর্ষণের দায়ে বাবার যাবজ্জীবন ঘরে বসে জাল টাকা তৈরি, ল্যাপটপ-প্রিন্টারসহ যুবক গ্রেপ্তার ডায়মন্ড ওয়ার্ল্ডের ব্যবস্থাপনা পরিচালক দিলীপ কুমার আগারওয়ালা গ্রেফতার গ্রাম পুলিশকে দায়িত্ব পালনে আরও গতিশীল হওয়ার আহ্বান এমপি জয়নুল আবেদীনের চরফ্যাশনে মা ইলিশ নিধনের মহোৎসব! গভীর রাতে পাচার, প্রশাসন নীরব তিন মন্দিরে সোনা চুরির ঘটনায় দম্পতি গ্রেপ্তার

পিরোজপুরে অগ্নিকাণ্ডে দোকান পুড়ে ছাই

  • আপডেট সময় : রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: পিরোজপুরের জিয়ানগর উপজেলার ঘোষেরহাট বাজারে অগ্নিকাণ্ডে একটি হোটেল সম্পূর্ণ পুড়ে গেছে। এ ঘটনায় পাশের একটি ওষুধের দোকান ও একটি বসতঘর আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে। শনিবার (১৭ অক্টোবর) দিবাগত রাত ২টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

স্থানীয় বাসিন্দা আব্দুল রাজ্জাক শিকদার জানান, রাত আনুমানিক ২টার দিকে মনির শিকদারের হোটেল থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে এবং হোটেলটি সম্পূর্ণ ভস্মীভূত হয়। এ সময় পাশের একটি ওষুধের দোকান ও একটি বসতঘর আংশিক ক্ষতিগ্রস্ত হয়।

হোটেলমালিক মনির শিকদার জানান, আগুনে তার হোটেলটি সম্পূর্ণ পুড়ে গেছে। এতে প্রায় ৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে তিনি দাবি করেন। পাশাপাশি, পূর্বশত্রুতার জেরে পরিকল্পিতভাবে তার হোটেলে আগুন দেওয়া হয়ে থাকতে পারে বলেও সন্দেহ প্রকাশ করেন তিনি।

অগ্নিকাণ্ডের পর ঘটনাস্থল পরিদর্শন করেছেন উপজেলা বিএনপির সভাপতি ফরিদ আহমেদ। এ সময় ফরিদ আহমেদ বলেন, তারা ক্ষতিগ্রস্ত হোটেলটি পরিদর্শন করেছেন। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীর পাশে দাঁড়াতে উপজেলা বিএনপির পক্ষ থেকে সহযোগিতা করা হবে।

জিয়ানগর ফায়ার স্টেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ নুরুজ্জামান শরীফ জানান, রাত ২টা ৪৫ মিনিটে তারা অগ্নিকাণ্ডের খবর পান। পরে ২টা ৪৮ মিনিটে ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করেন।

ফায়ার সার্ভিসের কর্মীরা আশপাশের ঘরবাড়ি রক্ষা করতে সক্ষম হলেও আগুনের সূত্রপাত হওয়া হোটেলটি সম্পূর্ণ পুড়ে যায়। তিনি আরও জানান, অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ প্রাথমিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। অধিকতর তদন্তের মাধ্যমে আগুনের সূত্রপাতের কারণ জানা যেতে পারে।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network