1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
ওসিকেই ‘মাদকের ডিলার’ বললেন বিএনপি নেতা - বরিশাল ক্রাইম ট্রেস
মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ০৩:০৫ পূর্বাহ্ন
শিরোনাম
ফ্যামিলি কার্ডের ছবি তোলার নামে বিধবার স্বর্ণের দুল নিয়ে উধাও ছাত্রলীগের কমিটিতে ছেলের নাম, জামায়াত নেতা বললেন ‘আগে জানলে ত্যাজ্যপুত্র করতাম’ ওসিকেই ‘মাদকের ডিলার’ বললেন বিএনপি নেতা রাষ্ট্রায়ত্ত তিন ব্যাংকের এমডির নিয়োগ বাতিল মেয়েকে ধর্ষণের দায়ে বাবার যাবজ্জীবন ঘরে বসে জাল টাকা তৈরি, ল্যাপটপ-প্রিন্টারসহ যুবক গ্রেপ্তার ডায়মন্ড ওয়ার্ল্ডের ব্যবস্থাপনা পরিচালক দিলীপ কুমার আগারওয়ালা গ্রেফতার গ্রাম পুলিশকে দায়িত্ব পালনে আরও গতিশীল হওয়ার আহ্বান এমপি জয়নুল আবেদীনের চরফ্যাশনে মা ইলিশ নিধনের মহোৎসব! গভীর রাতে পাচার, প্রশাসন নীরব তিন মন্দিরে সোনা চুরির ঘটনায় দম্পতি গ্রেপ্তার

ওসিকেই ‘মাদকের ডিলার’ বললেন বিএনপি নেতা

  • আপডেট সময় : সোমবার, ১৯ অক্টোবর, ২০২৬

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: রংপুরের বদরগঞ্জ উপজেলায় মাদক বেড়ে যাওয়ার জন্য থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) দায়ী করেছেন পৌর বিএনপির সভাপতি কমল লোহানী। একটি অনুষ্ঠানে অতিথির বক্তব্যে তিনি ওসিকে ‘মাদকের ডিলার’ ও ‘পৃষ্ঠপোষক’ বলে অভিযোগ করেন।

সোমবার (১৮ অক্টোবর) রাতে উপজেলার জামুবাড়ি পকিহানা রেলগেট খেলার মাঠে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান মিনিবার ফুটবল টুর্নামেন্টের খেলায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ দাবি করেন।

বক্তব্যে কমল লোহানী বলেন, ‘বদরগঞ্জে মাদকের সয়লাব হয়ে গেছে। বর্তমান যে ওসি সাহেব, উনি মাদকের ডিলার। উনি বদরগঞ্জে মাদকের পৃষ্ঠপোষক। উনার কারণে মাদক বেড়ে গেছে।’

অনুষ্ঠানে পৌর বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট গোলাম রসুল বকুল, যুগ্ম সাধারণ সম্পাদক জুলফিকার লোহানী ভুট্টু, সাংগঠনিক সম্পাদক গোলাম মোস্তফাসহ স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।

পরে ওসির বিরুদ্ধে দেওয়া বক্তব্য নিয়ে জানতে চাইলে কমল লোহানী বলেন, মাদক নিয়ন্ত্রণের কোনো ব্যবস্থা নেই। হাতে গোনা যে দু-একটি অভিযান হচ্ছে, তাও রংপুর থেকে এসে করা হচ্ছে। এসবের বিরুদ্ধে ওসির কোনো অবস্থান নেই। তার অভিযোগ, আওয়ামী লীগের আমলে যারা মাদক ব্যবসায় যুক্ত ছিলেন, তারা এখন মাসোহারা দিয়ে মাদক বিক্রি করছেন।

কমল লোহানী বলেন, ‘ওসির বিরুদ্ধে আমার ব্যক্তিগত ক্ষোভ নেই, তিনি আমার শত্রুও নন। বদরগঞ্জে আমার বাড়ি, আমি চাই বদরগঞ্জ ভালো থাকুক।’ ওসির বিরুদ্ধে তদন্ত করলে আরও অনেক বিষয় বেরিয়ে আসবে বলেও দাবি করেন তিনি।

অভিযোগ নিয়ে জানতে চাইলে বদরগঞ্জ থানার ওসি হাসান জাহিদ সরকার বলেন, ‘নেতা মানুষ পুলিশের বিরুদ্ধে বক্তব্য দিলে মার্কেট ভালো পাওয়া যাবে, বোঝেন না। আমার বিরুদ্ধে যেসব অভিযোগ তুলেছেন, সেগুলো প্রমাণ করুক।

উনি প্রমাণ ছাড়া মনগড়া কথা বললে তো হবে না।’ ওসি আরও বলেন, কমল লোহানীর সঙ্গে তার সম্পর্ক ভালোই। তাই তার অভিযোগ শুনে নিজেও ‘হতভম্ব’ হয়েছেন বলে জানান জাহিদ সরকার।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network