1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
ইউপি নির্বাচনকে সামনে রেখে লালমোহনে নিজাম উদ্দিনের শোভাযাত্রা-সমাবেশ - বরিশাল ক্রাইম ট্রেস
বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ০৪:৩২ পূর্বাহ্ন
শিরোনাম
বাকেরগঞ্জে বিভিন্ন দুর্গাপূজামণ্ডপ পরিদর্শন করলেন এমপি আবুল হোসেন খান শার্শায় প্রকাশ্যে পিস্তল প্রদর্শন করে হত্যার হুমকির অভিযোগ শিক্ষার্থীদের বিক্ষোভে উত্তাল ইন্দোনেশিয়া, সামাল দিতে পুলিশ মোতায়েন ঝালকাঠিতে পেঁপের বাম্পার ফলন, কম দামে লোকসানে কৃষক মঠবাড়িয়ার ঐতিহ্যবাহী রাজ মন্দিরে অভিনেত্রী পূজা চেরী সব ধর্মের মানুষকে সঙ্গে নিয়ে দেশ গড়তে চাই : প্রধানমন্ত্রী ভাণ্ডারিয়ায় দুর্গাপূজার মণ্ডপ ও সম্প্রীতি উন্নয়নকাজ পরিদর্শন করলেন গণপূর্ত প্রতিমন্ত্রী বাকেরগঞ্জে দর্শনার্থীদের আকর্ষণের কেন্দ্রবিন্দু দেবালয় পূজামণ্ডপ কাউখালীতে টেইলার্স ব্যবসায়ীর ঝুলন্ত মরদেহ উদ্ধার আখচাষীদের ১২ কোটি টাকা প্রণোদনা দিয়েছেন প্রধানমন্ত্রী

ইউপি নির্বাচনকে সামনে রেখে লালমোহনে নিজাম উদ্দিনের শোভাযাত্রা-সমাবেশ

  • আপডেট সময় : মঙ্গলবার, ২০ অক্টোবর, ২০২৬

লালমোহন (ভোলা) প্রতিনিধি: আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে ভোলার লালমোহন উপজেলার লালমোহন ইউনিয়নে মোটরসাইকেল শোভাযাত্রা ও সমাবেশ করেছেন চেয়ারম্যান পদপ্রার্থী ও উপজেলা যুবদল নেতা নিজাম উদ্দিন মিয়া।

সোমবার বিকেলে শতশত মোটরসাইকেলের বহরে কয়েক হাজার কর্মী-সমর্থকের অংশগ্রহণ আর স্লোগানে মুখরিত হয়ে ওঠে ইউনিয়নের বিভিন্ন এলাকা। মোটরসাইকেল শোভাযাত্রাটি ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড ও সড়ক প্রদক্ষিণ করে।

 

শোভাযাত্রাকে ঘিরে কর্মী-সমর্থকদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা বিরাজ করে। ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড প্রদক্ষিণ করে শোভাযাত্রাটি ফুলবাগিচা বাজারে গিয়ে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।

এ সময় চেয়ারম্যান পদপ্রার্থী নিজাম উদ্দিন মিয়া বলেন, আসন্ন ইউপি নির্বাচনে জয়ী হলে ইউনিয়নের সামাজিক উন্নয়ন ও সামাজিক নিরাপত্তা কর্মসূচির সুযোগ-সুবিধা মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়া হবে। পাশাপাশি স্থানীয় পর্যায়ে ন্যায়বিচার নিশ্চিত করতে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হবে। এছাড়া শিক্ষার মানোন্নয়ন, মাদকমুক্ত সমাজ গঠনে কাজ করার প্রতিশ্রুতিও দেন তিনি।

তিনি আরও বলেন, আমি লালমোহন ইউনিয়নের মাটির সন্তান, জন্মলগ্ন হতেই আমি এ ইউনিয়নের জনগণের সুখে-দুঃখে পাশে ছিলাম। অতীতের মতো ভবিষ্যতেও তিনি জনগণের পাশে থাকার জন্য সকলের দোয়া ও সমর্থন কামনা করেন।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network