1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
জরিমানার পরও সিএনজি ফিলিং স্টেশনে কাভার্ড ভ্যানে গ্যাস বিক্রি - বরিশাল ক্রাইম ট্রেস
বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ১০:১০ অপরাহ্ন
শিরোনাম
সিঁদুর খেলতে গিয়ে অসুস্থ, প্রাণ গেল নববধূর ব্যাটারি পুড়িয়ে পরিবেশ দূষণ, অভিযোগের পরেও নীরব প্রশাসন! প্রধানমন্ত্রীর জীবনের হুমকির পেছনে বিরোধী দলের উসকানি রয়েছে : রাশেদ খাঁন নিজ বাসা থেকে সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান গ্রেপ্তার ভোলায় যুবকের মরদেহ উদ্ধার জরিমানার পরও সিএনজি ফিলিং স্টেশনে কাভার্ড ভ্যানে গ্যাস বিক্রি বরিশালে ট্রলার মেরামতের সময় বিদ্যুতায়িত যুবকের মৃত্যু শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সনাতন ধর্মাবলম্বী পরিবারের মাঝে খাদ্যসামগ্রী ও বস্ত্র বিতরণ দেশ ছাড়ার সময় ইমিগ্রেশনে আওয়ামী লীগ নেতা আটক এশিয়ার পথে সুপার টাইফুন ‘চাম্পি’, দুই শতাধিক ফ্লাইট বাতিল

জরিমানার পরও সিএনজি ফিলিং স্টেশনে কাভার্ড ভ্যানে গ্যাস বিক্রি

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০২৬

নিজস্ব প্রতিবেদক :: টাঙ্গাইলের মির্জাপুরে অবৈধভাবে গ্যাস বিক্রির দায়ে এক লাখ টাকা জরিমানার পরও মা সিএনজি ফিলিং স্টেশন কাভার্ড ভ্যানে রাখা সিলিণ্ডারে গ্যাস সরবরাহ করে যাচ্ছে বলে অভিযোগ উঠেছে। স্থানীয়দের দাবি, ভ্রাম্যমাণ আদালতের জরিমানার পরদিনই আবার প্রকাশ্যে কাভার্ড ভ্যানে গ্যাস বিক্রি শুরু হয়।

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের মির্জাপুর বাইপাসে মা সিএনজি ফিলিং স্টেশন। গত ১২ অক্টোবর সেখানে অভিযান চালান মির্জাপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমাণ আদালতের বিচারক তৌহিদ রেজা। অভিযানে অবৈধভাবে গ্যাস বিক্রির অভিযোগে স্টেশনটির মালিক ইব্রাহিম মিয়াকে এক লাখ টাকা জরিমানা করা হয়।

স্থানীয়দের অভিযোগ, জরিমানার পরদিন ১৩ অক্টোবর থেকেই স্টেশনটি আবার কাভার্ড ভ্যানে গ্যাস সরবরাহ শুরু হয়। দিনের বেলাতেও ফিলিং স্টেশন থেকে কাভার্ড ভ্যানে গ্যাস ভরতে দেখা যাচ্ছে বলে দাবি করেছেন তাঁরা।

স্থানীয়দের ভাষ্য, কাভার্ড ভ্যানের ভেতরে সারি সারি সিলিন্ডার রেখে সেখানে গ্যাস সরবরাহ করা হচ্ছে। বিভিন্ন কারখানায় এই সিলিণ্ডারগুলো ব্যবহার করা হয়। এ ধরনের কর্মকাণ্ডে বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা রয়েছে বলেও তাঁরা মনে করছেন।

সংশ্লিষ্টদের মতে, একটি কাভার্ড ভ্যানে বিপুলসংখ্যক গ্যাস সিলিন্ডার পরিবহন বা মজুত করা হলে দুর্ঘটনার সময় পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করতে পারে। তবে কাভার্ড ভ্যানে কতটি সিলিন্ডার রাখা হচ্ছে এবং দুর্ঘটনার ক্ষেত্রে কতটা এলাকা ক্ষতিগ্রস্ত হতে পারে, তা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কারিগরি তদন্তের মাধ্যমে নিশ্চিত হওয়া প্রয়োজন।

স্থানীয় সচেতন মহলের অভিযোগ, রাষ্ট্রীয় সম্পদ গ্যাসের অনুমোদনহীন বিক্রি আইন লঙ্ঘনের পাশাপাশি জননিরাপত্তার জন্যও মারাত্মক ঝুঁকি তৈরি করছে। অবৈধ গ্যাস বিক্রির সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়ার পাশাপাশি স্টেশনটির লাইসেন্সের বিষয়টিও খতিয়ে দেখার দাবি জানিয়েছেন তাঁরা। সচেতন মহলের ভাষ্য, একবার জরিমানা করার পরও একই ধরনের কার্যক্রম চলতে থাকলে শুধু জরিমানা করে সমস্যার সমাধান হবে না। অবৈধ গ্যাস বিক্রি বন্ধে নিয়মিত নজরদারি ও কঠোর ব্যবস্থা প্রয়োজন।

মা সিএনজি ফিলিং স্টেশনের মালিক ইব্রাহিম মিয়ার সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁকে পাওয়া যায়নি। টাঙ্গাইলের জেলা প্রশাসক আবু সাঈদ বলেন, ‘খোঁজ নিয়ে ঘটনার সত্যতা পাওয়া গেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network