1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
নিজ বাসা থেকে সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান গ্রেপ্তার - বরিশাল ক্রাইম ট্রেস
শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ১২:৫১ পূর্বাহ্ন
শিরোনাম
পটুয়াখালী বাউফলের খাল থেকে অজ্ঞাত ব্যক্তির অর্ধগলিত মরদেহ উদ্ধার! বরিশাল প্রেসক্লাব মিলনায়তনের সংস্কার ও পুনর্বাসন কাজের উদ্বোধন করলেন নগর প্রশাসক পুলিশের জন্য ৬ হাজার কোটি টাকার বেশি বরাদ্দের প্রস্তাব সৌদিতে ক্ষেপণাস্ত্র হামলায় প্রাণ হারানো প্রবাসীর মরদেহ পৌঁছালো নিজের গ্রামে এনসিপির মিডিয়া সম্পাদক হলেন ইয়াসির আরাফাত বাউফলে ফেসবুক পোস্টের জেরে যুবককে কুপিয়ে জখম ছাত্রী ধর্ষণচেষ্টার অভিযোগে শিক্ষক আটক, মাদরাসা ভাঙচুর-অগ্নিসংযোগ ফের কক্সবাজারের হোটেলে আগুন, প্রাণে বাঁচল ৩ শতাধিক পর্যটক আজ থেকে রাত ৮টায় বন্ধ দোকানপাট বরিশালে ইয়াবাসহ সাবেক সেনাসদস্য ও স্ত্রী গ্রেফতার

নিজ বাসা থেকে সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান গ্রেপ্তার

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০২৬

নিজস্ব প্রতিবেদক :: কুমিল্লার দাউদকান্দিতে নিজ বাসভবন থেকে গ্রেপ্তার হয়েছেন উপজেলা পরিষদের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান রোজিনা আক্তার। বুধবার (২১ অক্টোবর) রাতে উপজেলার গৌরীপুর বাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে দাউদকান্দি মডেল থানা পুলিশ।

বৃহস্পতিবার (২২ অক্টোবর) দুপুরে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন দাউদকান্দি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাজেদুল ইসলাম পলাশ। পুলিশ সূত্রে জানা যায়, বুধবার রাতে গৌরীপুর বাজার এলাকায় রোজিনা আক্তারের নিজ বাসভবনে অভিযান চালায় পুলিশের একটি দল। অভিযান শেষে তাকে গ্রেপ্তার করে থানায় নেওয়া হয়।

তবে তাকে কোন মামলায় গ্রেপ্তার করা হয়েছে এবং পরবর্তী আইনি পদক্ষেপ কী হবে, সে বিষয়ে বিস্তারিত তথ্য জানা যায়নি। পুলিশের ভাষ্য অনুযায়ী, রোজিনা আক্তারের বিরুদ্ধে সরকারবিরোধী আন্দোলন ও নাশকতার পরিকল্পনার অভিযোগ রয়েছে। এছাড়া ২০২৪ সালের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় শিক্ষার্থীদের ওপর হামলা ও নির্যাতনের অভিযোগও তদন্তাধীন রয়েছে।

রোজিনা আক্তার ২০২০ সালে দাউদকান্দি উপজেলা পরিষদ নির্বাচনে মহিলা ভাইস চেয়ারম্যান নির্বাচিত হন। স্থানীয় রাজনৈতিক অঙ্গনে তিনি কুমিল্লা-১ (দাউদকান্দি–মেঘনা) আসনের সাবেক সংসদ সদস্য সুবিদ আলী ভূঁইয়ার ঘনিষ্ঠ হিসেবে পরিচিত ছিলেন।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network