1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
পুলিশের জন্য ৬ হাজার কোটি টাকার বেশি বরাদ্দের প্রস্তাব - বরিশাল ক্রাইম ট্রেস
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০৯:৪২ অপরাহ্ন

পুলিশের জন্য ৬ হাজার কোটি টাকার বেশি বরাদ্দের প্রস্তাব

  • আপডেট সময় : শুক্রবার, ২৩ অক্টোবর, ২০২৬

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: বাংলাদেশ পুলিশের সক্ষমতা বাড়াতে ৫ হাজার ৮৩০টি যানবাহন কেনার জন্য ৬ হাজার ৬০৮ কোটি ১৪ লাখ টাকা বরাদ্দের প্রস্তাব করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

যানবাহন সংকট দূর করা এবং আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশের কার্যক্রম জোরদার করতে দুটি প্রকল্প জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) অনুমোদনের জন্য উপস্থাপন করা হয়েছে।

প্রস্তাব অনুযায়ী, ৪ হাজার ৮২৯টি অপারেশনাল যানবাহন কিনতে ব্যয় হবে ৪ হাজার ৩২৮ কোটি টাকা। অন্যদিকে, ১ হাজার ১টি বিশেষায়িত যানবাহন কেনার জন্য বরাদ্দ চাওয়া হয়েছে ২ হাজার ২৮০ কোটি ১৪ লাখ টাকা। ২০২৬ সালের অক্টোবর থেকে ২০২৯ সালের জুন পর্যন্ত প্রকল্প দুটি বাস্তবায়নের পরিকল্পনা রয়েছে। পুরো অর্থের জোগান দেবে সরকার।

আগামী ২৫ অক্টোবর সচিবালয়ে একনেকের সভায় প্রকল্প দুটি অনুমোদনের জন্য বিবেচনা করা হতে পারে। সভায় সভাপতিত্ব করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রস্তাব অনুযায়ী, দেশের ৬৩৯টি প্রশাসনিক পুলিশ স্টেশনে বর্তমানে যানবাহন রয়েছে মাত্র ১ হাজার ২৩৭টি। এসব যানবাহনের প্রায় ৬৪ শতাংশের বয়স ১০ বছরের বেশি। ফলে নিয়মিত টহল, জরুরি পরিস্থিতিতে দ্রুত সাড়া দেওয়া এবং পুলিশ সদস্যদের মাঠপর্যায়ে মোতায়েনে সমস্যা হচ্ছে।

বিশেষায়িত যানবাহনের তালিকায় রয়েছে দাঙ্গা নিয়ন্ত্রণের গাড়ি, দুর্গম এলাকায় চলাচলের উপযোগী যান, ভ্রাম্যমাণ কমান্ড সেন্টার ও অপরাধস্থল পরিদর্শনের ভ্যান। এ ছাড়া নদীপথে পুলিশি কার্যক্রম জোরদার করতে স্পিডবোট ও দেশীয় নৌকা কেনার পরিকল্পনা রয়েছে।

যানবাহন পরিচালনা ও মেরামতের জন্য পুলিশ সদস্যদের প্রশিক্ষণও দেওয়া হবে। পাশাপাশি রক্ষণাবেক্ষণ ও মেরামতের সরঞ্জাম কেনার বরাদ্দ রাখা হয়েছে। প্রকল্প দুটি এখনো চূড়ান্ত অনুমোদন পায়নি। একনেকের সিদ্ধান্তের ওপরই এগুলোর বাস্তবায়ন নির্ভর করছে।

সূত্র : বাসস

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network