1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
চরফ্যাশনে চোর চক্রের ৩ সদস্য গ্রেপ্তার, মালামাল উদ্ধার - বরিশাল ক্রাইম ট্রেস
শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৫:১৬ পূর্বাহ্ন
শিরোনাম
রাতের অন্ধকারে নদীতে ঝাঁপ দেওয়া নারীকে সাঁতরে বাঁচালেন পুলিশ সদস্য ওষুধ চুরির সময় ধরা, ১০০ রাকাত নামাজ পড়ে ছাড়া পেলেন যুবক কক্সবাজার সৈকতে নেমে এক পর্যটকের মৃত্যু নেপালে বন্যায় বহু প্রাণহানি, প্রধানমন্ত্রী তারেক রহমানের শোক নেপালের বন্যায় ৯৫ মরদেহ উদ্ধার, ভারতেও বন্যার শঙ্কা সবুজ হাওলাদারের জানাজা সম্পন্ন, মায়ের জন্য পাকা ঘর নির্মাণের উদ্যোগ বাবুগঞ্জে ১৫ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার, ৬ মাসের কারাদণ্ড সোশ্যাল মিডিয়ায় অপপ্রচারের প্রতিবাদে ছাত্রদল নেতা ও মহিলা দল নেত্রীর সংবাদ সম্মেলন গলাচিপায় ১৭টি সন্ধি কচ্ছপসহ ১ জন আটক, বন বিভাগের অভিযান পুলিশি ক্ষমতার অপব্যবহারের অভিযোগ, নওশেরের বিরুদ্ধে দুদক ও বিএমপিতে অভিযোগ

চরফ্যাশনে চোর চক্রের ৩ সদস্য গ্রেপ্তার, মালামাল উদ্ধার

  • আপডেট সময় : শনিবার, ২৫ অক্টোবর, ২০২৫
0-4064x3048-0-0-{}-0-12#

 

চরফ্যাশন (ভোলা) প্রতিনিধি: ভোলার চরফ্যাশন উপজেলায় মো. মাকসুদ (৩০), মো. রাকিব (২৭) ও মো. সুজন (২৭) নামের তিনজন পেশাদার চোর চক্রের সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। পাশাপাশি তাদের কাছ থেকে বিভিন্ন মালামালও উদ্ধার করা হয়েছে।


‎গ্রেফতারকৃত মাকসুদ উপজেলার রসুলপুর ইউনিয়ন ৩ নম্বর ওয়ার্ডের বাসিন্দা আলমগীর ওরফ লালু মিয়ার ছেলে এবং রাকিব একই ওয়ার্ডের এরশাদ হাওলাদারের ছেলে। আর সুজন লালমোহন উপজেলার চরভূতা ৮ নম্বর ওয়ার্ডের বাসিন্দা ইউসুফ আলীর ছেলে।


‎মামলার বাদী মাহফুজুর রহমান দৌলতখান উপজেলার দক্ষিণ জয়নগর ৫ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মৃত নুরুল ইসলামের ছেলে।


‎শনিবার (২৫ অক্টোবর) দুপুরে চরফ্যাশন থানায় আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে সহকারী পুলিশ সুপার (চরফ্যাশন সার্কেল) মো. মেহেদী হাসান এসব তথ্য নিশ্চিত করেছেন।


‎এসময় চরফ্যাশন থানার অফিসার ইনচার্জ মিজানুর রহমান হাওলাদারসহ অন্যান্য পুলিশ কর্মকর্তা উপস্থিত ছিলেন।

‎পুলিশ ব্রিফিংয়ে জানায়, মামলার বাদী মাহফুজুর রহমান চরফ্যাশন পৌরসভার ১ নম্বর ওয়ার্ডে ভাড়া বাসায় থাকেন। গত ১ অক্টোবর তিনি শ্বশুর বাড়ি দক্ষিণ আইচায় যাওয়ায় তার বাসায় চোরেরা প্রবেশ করে ৩টি স্বর্ণের চেইন, ১৭টি স্বর্ণের আংটি, ৪ জোড়া কানের দুল, একটি হাতঘড়ি, বিভিন্ন কসমেটিক সামগ্রী ও একটি সিঙ্গার টেলিভিশন চুরি করে নিয়ে যায়।


‎পরে পুলিশের অভিযানে গ্রেফতারকৃতদের দেওয়া তথ্য অনুযায়ী পলাতক আসামী মো. ইলিয়াছের বাড়ি থেকে চুরি হওয়া টেলিভিশন উদ্ধার করা হয়। এছাড়া, মাকসুদের কাছ থেকে কসমেটিকস, রাকিব ও মাকসুদের কাছ থেকে চুরির কাজে ব্যবহৃত একটি রেজিস্ট্রেশনবিহীন মোটরসাইকেল, এবং সুজনের কাছ থেকে ঘর ভাঙার সরঞ্জামাদি উদ্ধার করা হয়েছে।

‎সহকারী পুলিশ সুপার মেহেদী হাসান জানান, গ্রেপ্তারকৃতরা দীর্ঘদিন ধরে চরফ্যাশন ও আশপাশের এলাকায় চুরি ও ডাকাতির সঙ্গে জড়িত। তাদের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। পুলিশ পলাতক আসামীদের গ্রেপ্তারে অভিযান চালিয়ে যাচ্ছে।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network