1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
ফের কমলো সোনার দাম, আজ থেকেই কার্যকর - বরিশাল ক্রাইম ট্রেস
বুধবার, ১৭ জুন ২০২৬, ০৫:৫৪ অপরাহ্ন
শিরোনাম
বরিশাল বিসিকে অবৈধ পলিথিন উৎপাদন, হুমকির মুখে পরিবেশ বরিশালসহ দেশের বিভিন্ন স্থানে সাংবাদিকদের উপর হামলা মামলা নির্যাতনের প্রতিবাদ বরিশালে মাদক বিক্রিতে বাধা দেওয়ায় যুবককে কোপানো সেই জাকির গ্রেফতার বরিশালে অবৈধভাবে বিদ্যুৎ ব্যবহার করায় গ্রাহককে জরিমানা জিরো অলিম্পিয়াডে বিশ্বমঞ্চে দ্বিতীয় বরিশালের তাওহীদ কাউখালীতে অবাধে ‘চাই’ দিয়ে মাছ শিকার গৌরনদীতে যৌতুক, নারী নির্যাতন ও নারী-শিশু পাচাররোধে সচেতনতামূলক সভা মাঝরাতে কলাপাড়ায় আতঙ্ক, উদ্ধার হলো বিষধর শঙ্খিনী সাপ এআই দিয়ে আর্জেন্টিনা ভক্তকে বানানো হলো ব্রাজিল সমর্থক, থানায় অভিযোগ ভোলায় গৃহবধূর রহস্যজনক মৃত্যুর ঘটনায় স্বামীসহ গ্রেপ্তার ৩

ফের কমলো সোনার দাম, আজ থেকেই কার্যকর

  • আপডেট সময় : সোমবার, ২৭ অক্টোবর, ২০২৫

অনলাইন ডেস্ক : দেশের বাজারে ফের কমেছে সোনার দাম। এবার ভরিতে দাম কমেছে ১ হাজার ৩৯ টাকা। যা আজ সোমবার (২৭ অক্টোবর) থেকে কার্যকর হবে।

 

নতুন দামে ২২ ক্যারেট সোনার মূল্য দাঁড়িয়েছে ২ লাখ ৭ হাজার ৯৫৭ টাকা।

রবিবার (২৬ অক্টোবর) রাতে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)।
বিজ্ঞপ্তিতে বলা হয়, স্থানীয় বাজারে তেজাবি সোনার (পিওর গোল্ড) দাম হ্রাস পাওয়ায় সোনার দামে এই সমন্বয় করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, সোনার বিক্রয়মূল্যের সঙ্গে ৫ শতাংশ সরকার নির্ধারিত ভ্যাট এবং বাজুস নির্ধারিত ৬ শতাংশ ন্যূনতম মজুরি যোগ করতে হবে। তবে গহনার ডিজাইন ও মানভেদে মজুরি ভিন্ন হতে পারে।

নতুন দাম অনুযায়ী—

২২ ক্যারেট: প্রতি ভরি ২ লাখ ৭ হাজার ৯৫৭ টাকা
২১ ক্যারেট: প্রতি ভরি ১ লাখ ৯৮ হাজার ৪৯৮ টাকা
১৮ ক্যারেট: প্রতি ভরি ১ লাখ ৭০ হাজার ১৪৩ টাকা
সনাতন পদ্ধতি: প্রতি ভরি ১ লাখ ৪১ হাজার ৪৯৬ টাকা

 

সোনার দাম কমলেও অপরিবর্তিত রয়েছে রূপার দাম। জুয়েলার্স সমিতির তথ্য অনুযায়ী, ২২ ক্যারেটের এক ভরি রূপার দাম ৫ হাজার ৪৭০ টাকা। এছাড়া ২১ ক্যারেটের এক ভরি রূপার দাম ৫ হাজার ২১৪ টাকা, ১৮ ক্যারেটের এক ভরি রূপার দাম ৪ হাজার ৪৬৭ টাকা এবং সনাতন পদ্ধতির এক ভরি রূপার দাম ৩ হাজার ৩৫৯ টাকা।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network