1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
আ.লীগের ২ নেতা গ্রেপ্তার, বিএনপি অফিসে ককটেল বিস্ফোরণ - বরিশাল ক্রাইম ট্রেস
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম
হরমুজের কাছে জাহাজে টর্পেডো হামলা, নিহত ভারতীয় নাবিক বরিশালে জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ বরিশালে নিষিদ্ধ চায়না দুয়ারী জালে জীববৈচিত্র্য হুমকিতে বরিশালে নদীভাঙনে বসতভিটা হারাচ্ছে মিয়ারচরের বাসিন্দারা জয়নুল আবেদীনের বরিশাল আগমন, রহমতপুরে বিএনপি ও শ্রমিক দলের নেতাকর্মীদের উষ্ণ অভ্যর্থনা বেতাগীর দুই আওয়ামী লীগ নেতার বাকেরগঞ্জে নাশকতার পরিকল্পনা উজিরপুরে হতদরিদ্র দুটি পরিবার পেল বেঁচে থাকার অবলম্বন : প্রশংসিত মানবিক ইউএনও আলী সুজা ইয়াবাসহ বাবা-ছেলে গ্রেপ্তার বরিশাল-ঢাকা আকাশপথে নিয়মিত ফ্লাইট চালুর দাবি বরিশালে আটা-ময়দার সর্বকালের সর্বোচ্চ মূল্য বৃদ্ধিতে জনজীবনে নাভিশ্বাস

আ.লীগের ২ নেতা গ্রেপ্তার, বিএনপি অফিসে ককটেল বিস্ফোরণ

  • আপডেট সময় : শুক্রবার, ২৫ জুলাই, ২০২৫

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে বিস্ফোরকদ্রব্য মামলায় স্থানীয় আওয়ামী লীগের দুই নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। এরই জেরে ওয়ার্ড বিএনপি অফিসে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে বলে ধারণা স্থানীয় নেতাকর্মীদের।

বুধবার (২৩ জুলাই) বিকেলে হুমায়ুন রেজাকে নিজ বাড়ি নয়াদিয়াড়ী গ্রাম থেকে এবং জামানকে নিমতলা কাঁঠাল মাদ্রাসা মোড় এলাকা থেকে জনতার সহায়তায় আটক করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন জেলা আওয়ামী লীগের সহসভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান হুমায়ুন রেজা এবং গোমস্তাপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জামান উদ্দীন।

স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার রাতে গোমস্তাপুর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডে বিএনপির একটি কার্যালয়ে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে একটি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করেছে।

স্থানীয় বিএনপি নেতাদের দাবি, ক্লাবঘর হিসেবে ব্যবহৃত যে স্থানে গত আগস্ট থেকে দলের কার্যক্রম চলছিল, সেটিই টার্গেট করে ককটেল হামলা চালানো হয়েছে। গোমস্তাপুর ইউনিয়ন বিএনপির সভাপতি রায়হান অভিযোগ করে বলেন, আওয়ামী লীগ ও ছাত্রলীগের কিছু নেতাকর্মী এ হামলার সঙ্গে জড়িত থাকতে পারে। তার মতে, আওয়ামী লীগের নেতাদের গ্রেপ্তারের জের ধরেই এই হামলা চালানো হয়েছে।

এ বিষয়ে গোমস্তাপুর থানার ওসি ওয়াদুদ আলম বলেন, বিস্ফোরণের খবর পাওয়ার সঙ্গে সঙ্গে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তদন্ত শুরু করেছে এবং উদ্ধার করা ককটেল থানায় নিয়ে আসা হয়েছে। প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network