1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
১০ বছর পর মিথ্যা মামলা থেকে অব্যাহতি পেলেন ঝালকাঠি বিএনপি-জামায়াতের ৪৭ নেতাকর্মী - বরিশাল ক্রাইম ট্রেস
মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫৮ অপরাহ্ন
শিরোনাম
বাবুগঞ্জে নদীগর্ভে বিলীনের পথে বেড়িবাঁধ, বিচ্ছিন্ন হওয়ার শঙ্কায় দুই গ্রামের যোগাযোগ পিরোজপুরে বৈরি আবহাওয়া উপেক্ষা করে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন লালমোহনে বর্ণাঢ্য আয়োজনে বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন গলাচিপায় বিএনপির দুই পক্ষের সংঘর্ষ শিক্ষার্থীদের নিরাপত্তা নিয়ে শঙ্কা, ছয় মাস পানিতে ডুবে থাকা সড়ক সংস্কারের দাবি বরগুনায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত বানারীপাড়ায় চিরঘুমে চলে গেলেন বীর মুক্তিযোদ্ধার সন্তান ব্যবসায়ী সহিদুল ইসলাম লালমোহনে একতা জেনারেল হসপিটাল অ্যান্ড ট্রমা সেন্টারের উদ্বোধন অন্তবর্তী সরকারের সময় একটি দল ষড়যন্ত্রের মাধ্যমে ক্ষমতা আসতে চেয়েছিল জনগণের ভোট বিপ্লবে তা ধুলিষ্যাত হয়ে গেছে ঝালকাঠিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

১০ বছর পর মিথ্যা মামলা থেকে অব্যাহতি পেলেন ঝালকাঠি বিএনপি-জামায়াতের ৪৭ নেতাকর্মী

  • আপডেট সময় : শনিবার, ১ নভেম্বর, ২০২৫

নিজস্ব প্রতিবেদক : স্বৈরাচার আওয়ামী লীগ সরকারের আমলে ঝালকাঠিতে দায়ের করা গাড়ি পোড়ানো মিথ্যা মামলা থেকে জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম নুপুর ও জেলা জামায়াতের আমির অ্যাডভোকেট মো. হাফিজুর রহমানসহ বিএনপি জামায়াতের ৪৭ নেতাকর্মীকে অব্যাহতি দিয়েছেন আদালত।

 

 

দীর্ঘ ১০ বছর পর বুধবার (২৯ অক্টোবর) দুপুরে মিথ্যা মামলাটি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশে খারিজ করে সব আসামিকে অব্যাহতি দেন জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. আমিনুল ইসলাম।

 

 

মামলার নথি সূত্রে জানা যায়, ঝালকাঠির রাজাপুরে একটি বাস গাড়ি পোড়ানোর অভিযোগে ২০১৫ সালের ৭ ফেব্রুয়ারি তৎকালীন পুলিশ সুপার মজিদ আলীর নির্দেশে এসআই মিজানুর রহমান বাদী হয়ে রাজাপুর থানায় একটি মামলা দায়ের করেন। এ মামলায় ওই সময়ে জেলা বিএনপির সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম নুপুর, জেলা জামায়াতের আমির অ্যাডভোকেট হাফিজুর রহমান, রাজাপুর উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট আবুল কালাম আজাদ, সাধারণ সম্পাদক নাসিম উদ্দিন আকন, রাজাপুর উপজেলা জামায়াতের আমির আবু বকর মো. সিদ্দিকসহ ৪৭ জনকে আসামি করা হয়।

 

 

পুলিশ তদন্ত শেষে আসামিদের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করে। এ মামলায় আসামিরা বিভিন্ন সময় গ্রেপ্তার হয়ে কারাগারে ছিলেন। জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম নুপুর বলেন, স্বৈরাচার আওয়ামী লীগ সরকারের আমলে অনেক মিথ্যা মামলা হয়েছে। রাজপথে থেকে আন্দোলন-সংগ্রাম করার কারণে প্রায় সব মামলায় আমাকে আসামি করা হতো।

 

 

 

এটিও একটি মিথ্যা মামলা। এই মামলার আসামিদের মধ্যে অনেকে দীর্ঘদিন জেল খেটেছেন। দীর্ঘ ১০ বছর পরে হলেও মিথ্যা মামলা থেকে অব্যাহতি পাওয়ায় ভালো লাগছে।

 

 

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network