1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
মাদারীপুরে বিপুল অস্ত্র উদ্ধার, বৈষম্যবিরোধী নেতার বাবাসহ আটক ৬ - বরিশাল ক্রাইম ট্রেস
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১১:০৮ পূর্বাহ্ন
শিরোনাম
দলিল লেখকের বিরুদ্ধে জমি বিক্রেতার টাকা আত্মসাতের অভিযোগ! কলাপাড়ায় সিটি ব্যাংকের নতুন এজেন্ট আউটলেট উদ্বোধন কলাপাড়ায় লালুয়া নয়াপাড়া মাদ্রাসায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা বানারীপাড়ার বাইশারী সৈয়দ বজলুল হক কলেজের অধ্যাপক খান আল- আমিন চাকরিচ্যূত “ডাক দিয়ে যাই” এনজিও’র আয়োজনে উজিরপুরে বৃক্ষ রোপন কর্মসূচী অনুষ্ঠিত জনসম্পৃক্ত কর্মকাণ্ডে রহমতপুরে আলোচনায় রাজন শিকদার বরিশাল-ঢাকা মহাসড়কে থ্রি-হুইলার চালকদের অবরোধ, বন্ধ অভ্যন্তরীণ রুটের বাস ভাণ্ডারিয়ায় মাছে ক্ষতিকারক রং মেশানোর দায়ে ৩ ব্যবসায়ীকে জরিমানা বরিশালে ৯ কেজি গাঁজাসহ গাইবান্ধার দুই যুবক আটক লালমোহনে নজরুল বর্ষ উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা

মাদারীপুরে বিপুল অস্ত্র উদ্ধার, বৈষম্যবিরোধী নেতার বাবাসহ আটক ৬

  • আপডেট সময় : শুক্রবার, ২৫ জুলাই, ২০২৫

নিজস্ব প্রতিবেদক//মাদারীপুরে সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে বিদেশি পিস্তল, কাটা রাইফেল ও এয়ারগানসহ বিপুল পরিমাণে দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে। এ সময় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতার বাবা ও নারীসহ ছয়জনকে আটক করা হয়।

শুক্রবার (২৫ জুলাই) ভোরে সদর উপজেলার শিরখাড়া ইউনিয়নের ঘুনসি গ্রাম থেকে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন মাদারীপুর জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মুখপাত্র তুষার সব্যসাচীর বাবা মিলন সব্যসাচী ওরফে মিলন মাতুব্বর (৫৪)।

তিনি ওই গ্রামের মৃত আ. করিম সব্যচারীর ছেলে। এছাড়া ঘুনসি গ্রামের শাহ আলম মাতুব্বরের ছেলে কালাম মাতুব্বর (৫৩), একই গ্রামের শাহ আলম মাতুব্বর ছেলে মনু মাতুব্বর (৫০), কালাম মাতুব্বরের স্ত্রী লাকি বেগম (৪৫), মফিজ মাতুব্বরের স্ত্রী পারুল বেগম (৪৫) ও শিহাব মাতুব্বরের স্ত্রী খাদিজা আক্তার (২৩)।

অভিযানের পর সংবাদ সম্মেলনে সেনাবাহিনীর মাদারীপুর ক্যাম্পের কমান্ডার মেজর কাজী ফয়সাল ফারুক জানান, ওই গ্রামের কয়েকটি বসতবাড়িতে বিপুল পরিমান দেশি-বিদেশি অস্ত্র মজুদ রাখা আছে এমন খবরে সেখানে অভিযানে যায় সেনাবাহিনী ও সদর মডেল থানা পুলিশ। পরে তল্লাশি চালিয়ে থেকে ১টি পিস্তল, একটি এয়ার গান, ১টি ম্যাগাজিন, একটি কাটা রাইফেল, ১২৫ রাউন্ড গুলি ও বিপুল পরিমান দেশিয় অস্ত্র উদ্ধার করা হয়।

তিনি জানান, জব্দ করা হয়েছে পাঁচটি মোবাইল ফোন ও একটি ট্যাব। আটক করা হয় তিন নারীসহ ৬ জনকে। পরে তাদের সদর মডেল থানা পুলিশের কাছে হস্তান্তর করে সেনাবাহিনী।

অপারধমূলক কর্মকান্ডে এই অস্ত্র ব্যবহার করা হতো বলে সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে।

নিয়মিত এই অভিযান চলবে বলে জানান সেনাবাহিনীর মাদারীপুর ক্যাম্পের কমান্ডার মেজর কাজী ফয়সাল ফারুক।”

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network