1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
শাপলা তুলতে গিয়ে একই পরিবারের ৪ শিশুর মৃত্যু - বরিশাল ক্রাইম ট্রেস
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম
১২ কোটির আমড়া উৎপাদন, ভাসমান হাট ও আড়তে জমজমাট বেচাকেনা উজিরপুরে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ মালয়েশিয়ার ‘মিনি ঢাকা’য় ৩৬৪ বাংলাদেশি আটক বাবুগঞ্জ ডিগ্রি কলেজে মাদকবিরোধী ক্যাম্পেইন অনুষ্ঠিত কাঠালিয়াতে অটোকে সাইড দিতে গিয়ে দেবে গেল বিআরটিসি বাস, চরম ভোগান্তিতে যাত্রীরা বিদ্যুৎ না থাকায় অন্ধকার হাসপাতাল, মোবাইলের আলোয় চিকিৎসা বরিশালের ভাসানচরে এক ব্যক্তিকে বোরকা পড়ে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা বরিশালে ফজরের নামাজ শেষে ফেরার পথে ইজিবাইকের ধাক্কায় মুসল্লি নিহত গলাচিপার চর চন্দ্রাইলে মাদকমুক্ত সমাজ গড়ার প্রত্যয়ে মেগা ফুটবল ফাইনাল খেলা অনুষ্ঠিত আমতলীতে জমি নিয়ে বিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষে আহত, ২০

শাপলা তুলতে গিয়ে একই পরিবারের ৪ শিশুর মৃত্যু

  • আপডেট সময় : রবিবার, ৯ নভেম্বর, ২০২৫

নিজস্ব প্রতিবেদক : মেহেরপুর সদর উপজেলার রাজনগর গ্রামে শাপলা ফুল তুলতে গিয়ে একই পরিবারের দুই ভাইয়ের চার মেয়ে পানিতে ডুবে মর্মান্তিকভাবে প্রাণ হারিয়েছে।

রোববার (৯ নভেম্বর) দুপুরে উপজেলার মসুরিভাজা বিল এলাকায় এই হৃদয়বিদারক দুর্ঘটনাটি ঘটে। নিহত চার শিশু হলো— অষ্টম শ্রেণির শিক্ষার্থী ফাতেমা (১৪) ও মিম (১৪) এবং চতুর্থ শ্রেণির শিক্ষার্থী আফিয়া (১০) ও আলসিয়া (১০)। নিহতরা দুই সহোদর মজিবর রহমান ও শাহারুল ইসলামের মেয়ে।

স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার দুপুরে চার শিশু একসঙ্গে মসুরিভাজা বিলে পদ্মফুল (শাপলা) তুলতে যায়। বিকেল গড়িয়ে গেলেও তারা বাড়ি না ফেরায় পরিবারে উদ্বেগ ছড়িয়ে পড়ে। পরে এলাকাবাসী বিলের পানিতে তাদের ভাসমান মরদেহ দেখতে পান।
খবর পেয়ে মেহেরপুর ফায়ার সার্ভিস ও সদর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করে।

দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়লেপুরো এলাকায় নেমে আসে গভীর শোকের ছায়া। একই পরিবারের চার কন্যাশিশুর এমন মর্মান্তিক মৃত্যুতে গ্রামজুড়ে চলছে আহাজারি।

এক স্থানীয় বাসিন্দা বলেন, ওরা প্রতিদিনই বিকেলে বিলের পাশে খেলতে যেত। আজও গিয়েছিল ফুল তুলতে। কেউ ভাবেনি এভাবে একসঙ্গে চারটা লাশ ফিরে আসবে।

মেহেরপুর সদর থানার ওসি মেজবাহ উদ্দিন বলেন, ঘটনাটি অত্যন্ত মর্মান্তিক। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে শাপলা তুলতে গিয়ে পিচ্ছিল কাদায় পড়ে তারা পানিতে তলিয়ে যায়।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network