1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
লকডাউনে যাওয়ার আহ্বান জানিয়ে আটক হলেন আ. লীগের সহসভাপতি - বরিশাল ক্রাইম ট্রেস
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম
১২ কোটির আমড়া উৎপাদন, ভাসমান হাট ও আড়তে জমজমাট বেচাকেনা উজিরপুরে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ মালয়েশিয়ার ‘মিনি ঢাকা’য় ৩৬৪ বাংলাদেশি আটক বাবুগঞ্জ ডিগ্রি কলেজে মাদকবিরোধী ক্যাম্পেইন অনুষ্ঠিত কাঠালিয়াতে অটোকে সাইড দিতে গিয়ে দেবে গেল বিআরটিসি বাস, চরম ভোগান্তিতে যাত্রীরা বিদ্যুৎ না থাকায় অন্ধকার হাসপাতাল, মোবাইলের আলোয় চিকিৎসা বরিশালের ভাসানচরে এক ব্যক্তিকে বোরকা পড়ে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা বরিশালে ফজরের নামাজ শেষে ফেরার পথে ইজিবাইকের ধাক্কায় মুসল্লি নিহত গলাচিপার চর চন্দ্রাইলে মাদকমুক্ত সমাজ গড়ার প্রত্যয়ে মেগা ফুটবল ফাইনাল খেলা অনুষ্ঠিত আমতলীতে জমি নিয়ে বিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষে আহত, ২০

লকডাউনে যাওয়ার আহ্বান জানিয়ে আটক হলেন আ. লীগের সহসভাপতি

  • আপডেট সময় : সোমবার, ১০ নভেম্বর, ২০২৫

নিজস্ব প্রতিবেদক : আগামী ১৩ নভেম্বর লকডাউন সফল করতে ঢাকা যাওয়ার জন্য সকলে প্রস্তুত থাকাতে ফেসবুকে আহ্বান জানিয়ে গ্রেপ্তার হলেন ফরিদপুর জেলা আওয়ামী লীগের সহসভাপতি মো. ফারুক হোসেন (৬৭)।

সোমবার (১০ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ফরিদপুর শহরের ঝিলটুলী এলাকার মসজিদ বাড়ি সড়কের তাঁর শ্বশুরবাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন ফরিদপুর অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) শামছুল আলম।

জেলা আওয়ামী লীগের সহসভাপতি ফারুক হোসেন আগে কেন্দ্রীয় যুবলীগের সভাপতিমন্ডলীর সদস্য ছিলেন তিনি শহরের হাবেলী গোপালপুর এলাকার বাসিন্দা মৃত মো. জাহিদ হোসেনের ছেলে। জানা গেছে, গত ৩ নভেম্বর ফারুক হোসেন ‘মো. ফারুক হোসেন’ নামে নিজ ফেসবুক আইডিতে একটি পোস্ট করেন।

ওই পোস্টে তিনি নিজেকে ফরিদপুর জেলা আওয়ামী লীগের ‘দায়িত্বপ্রাপ্ত সভাপতি’ দাবি করে লেখেন, ‘ফরিদপুর জেলা আওয়ামী লীগের অন্তর্গত সকল থানা, পৌরসভা, সহযোগী ও ভ্রাতিপ্রতিম সংগঠনসমূহ, আগামী ১৩ নভেম্বর ঢাকা যাওয়ার জন্য সকলে প্রস্তুত থাকুন। ১০-১১-১২ স্ব-স্ব এলাকায় প্রত্যেকের অবস্থান থেকে মিছিল করুন।

বজ্রকন্ঠে আওয়াজ তুলুন, অবৈধ ট্রাইবুনাল মানি না মানবো না, শেখ হাসিনার কিছু হলে জ্বলবে আগুন ঘরে ঘরে। অবৈধ অগণতান্ত্রিক সরকারের পতন হোক, পতন হোক।’
সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ওই পোস্ট দেওয়ার সাতদিনের মাথায় আজ সোমবার তাকে আটক করে জেলা পুলিশ।

এ ব্যাপারে কোতয়ালী থানার পরিদর্শক মো. আবদুল্লাহ বলেন, মো. ফারুক হোসেন কোতয়ালী থানার দুটি মামলার এজাহারভূক্ত আসামি।

তিনি পরিবার নিয়ে ঢাকায় বসবাস করতেন। গত বছরের ৫ আগস্টের পর থেকে তিনি পলাতক ছিলেন। বিষয়টি নিশ্চিত করে ফরিদপুর অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) শামছুল আলম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে শহরের ঝিলটুলী এলাকা থেকে আটক করা হয় ফারুক হোসেনকে।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network