1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
পিরোজপুর-১ আসনে : সাঈদীপুত্রের প্রতিদ্বন্দ্বী হচ্ছেন কে? - বরিশাল ক্রাইম ট্রেস
সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১২:৫২ অপরাহ্ন
শিরোনাম
বাকেরগঞ্জে বিভাগীয় কমিশনারকে লাল গালিচা সংবর্ধণা বাবুগঞ্জে মাদক, চুরি-ডাকাতি ও সামাজিক অপরাধ প্রতিরোধে জনসচেতনতামূলক সভা বরিশাল বিভাগজুড়ে ক্রমশ ভয়ঙ্কর রূপ নিচ্ছে ডেঙ্গু, চলতি মাসে ‍আক্রান্ত ১৪৫০ ভাণ্ডারিয়ায় ভুয়া আয়-ব্যয়ের হিসাব পাসের চেষ্টার অভিযোগ, তোপের মুখে প্রধান শিক্ষক বানারীপাড়ায় নির্মাণাধীন স্কুল ভবন ধেকে পড়ে নির্মাণ শ্রমিকের মর্মান্তিক মৃত্যু ক্ষতিগ্রস্ত পরিবার ও অসুস্থদের পাশে জেলা পরিষদ প্রশাসক অ্যাড. শাহাদাৎ হোসেন উজিরপুর উপজেলা যুবদলের সম্পাদক মনিরসহ ৩ জনকে কুপিয়ে জখম,চরম উত্তেজনা বরিশালের বাবুগঞ্জে দুই ফার্মেসিকে ভ্রাম্যমাণ আদালতের জরিমানা বাবুগঞ্জে এক মাসে চুরি-ডাকাতির হিড়িক: আতঙ্কে সাধারণ মানুষ, পুলিশের টহল ও তদন্ত কতটা কার্যকর? বিসিসির প্রধান প্রকৌশলী হুমায়ুন কবিরকে নিয়ে অপপ্রচার ও প্রপাগান্ডা

পিরোজপুর-১ আসনে : সাঈদীপুত্রের প্রতিদ্বন্দ্বী হচ্ছেন কে?

  • আপডেট সময় : মঙ্গলবার, ১১ নভেম্বর, ২০২৫

নিজস্ব প্রতিবেদক : সারা দেশের ন্যায় নির্বাচনি হাওয়া বইছে বরিশালের পিরোজপুরেও। বরিশালের পাঁচ আসনের মধ্যে পিরোজপুর-১ আসন একটি। আসনটি জিয়ানগর-সদর-নাজিরপুর এলাকা নিয়ে গঠিত। শোনা যাচ্ছে, বিএনপি এ আসনটি জোট বা সমমনা দলের কাউকে ছাড় দেবে।

 

 

পিরোজপুর-১ (জিয়ানগর-সদর-নাজিরপুর): এ আসনে জামায়াতের প্রার্থী প্রয়াত দেলাওয়ার হোসাইন সাঈদীর ছেলে মাসুদ সাঈদী। এখানে বিএনপির মনোনয়ন চাইছেন জেলা আহ্বায়ক নজরুল ইসলাম খান, সাবেক আহ্বায়ক অধ্যক্ষ আলমগীর হোসেন ও দলের জাতীয় নির্বাহী কমিটির সদস্য এলিজা জামান। আলোচনায় রয়েছেন—আসনটি জাতীয় পার্টির (জাফর) চেয়ারম্যান মোস্তফা জামাল হায়দারকে দিতে পারে বিএনপি।

 

জিয়ানগরের বাসিন্দা আল আমিন খান বলেন, ‘হতে পারে যে উনি (মোস্তফা) জাতীয় নেতা। কিন্তু এলাকার কতজন ওনাকে চেনে?’ নাজিরপুরের বাসিন্দা গোলাম মাহমুদ বলেন, ‘আমাদের এখানে তো জাতীয় পার্টির (জাফর) কোনো কর্মকাণ্ডই নেই। কারা এখানে উনার কর্মী-সমর্থক- তাইতো চিনি না।’

 

 

জেলা বিএনপির সদস্যসচিব সাইদুল ইসলাম কিসমত বলেন, ‘আমাদের নিশ্চিত বিজয়ের আসন কেন অন্যদের ছাড়া হবে? ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয় অবশ্যই ভেবেচিন্তে সিদ্ধান্ত নেবেন।’ জোটকে দেওয়া হলে জেতার সম্ভাবনা প্রশ্নে তিনি বলেন, ‘পুরো বিষয়টাই তখন অনিশ্চিত হয়ে যাবে।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network