1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
আ. লীগের বিরুদ্ধে যত মামলা আছে তুলে নেব : মির্জা ফখরুল - বরিশাল ক্রাইম ট্রেস
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম
১২ কোটির আমড়া উৎপাদন, ভাসমান হাট ও আড়তে জমজমাট বেচাকেনা উজিরপুরে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ মালয়েশিয়ার ‘মিনি ঢাকা’য় ৩৬৪ বাংলাদেশি আটক বাবুগঞ্জ ডিগ্রি কলেজে মাদকবিরোধী ক্যাম্পেইন অনুষ্ঠিত কাঠালিয়াতে অটোকে সাইড দিতে গিয়ে দেবে গেল বিআরটিসি বাস, চরম ভোগান্তিতে যাত্রীরা বিদ্যুৎ না থাকায় অন্ধকার হাসপাতাল, মোবাইলের আলোয় চিকিৎসা বরিশালের ভাসানচরে এক ব্যক্তিকে বোরকা পড়ে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা বরিশালে ফজরের নামাজ শেষে ফেরার পথে ইজিবাইকের ধাক্কায় মুসল্লি নিহত গলাচিপার চর চন্দ্রাইলে মাদকমুক্ত সমাজ গড়ার প্রত্যয়ে মেগা ফুটবল ফাইনাল খেলা অনুষ্ঠিত আমতলীতে জমি নিয়ে বিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষে আহত, ২০

আ. লীগের বিরুদ্ধে যত মামলা আছে তুলে নেব : মির্জা ফখরুল

  • আপডেট সময় : মঙ্গলবার, ১১ নভেম্বর, ২০২৫

নিজস্ব প্রতিবেদক : বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আমরা প্রতিশোধের রাজনীতি করতে চাই না। আওয়ামী লীগের মতো মামলা করতে চাই না। যত মামলা আছে আওয়ামী লীগের বিরুদ্ধে—সব মামলা তুলে নেব।

মঙ্গলবার (১১ নভেম্বর) বিকালে সদর উপজেলার শাপলা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে মতবিনিময়সভায় এসব মন্তব্য করেন তিনি।বিএনপি মহাসচিব বলেন, জামায়াত কয়েকটা দলসহ জোরজবরদস্তি করে তাদের দাবি মানাতে চায়। তারা পিআর-গণভোট চায়, আমরা এটা বুঝি না। এসব আমরা মেনে নেব না।

আওয়ামী লীগের ডাকা লকডাউন প্রসঙ্গে তিনি বলেন, আর পাগলামি করবেন না। জনগণের কাছে মাফ চান। এখনো মাফ চাননি। ছোট বাচ্চা ছেলেগুলোকে গুলি করে মেরেছেন। আমরা প্রতিশোধ-প্রতিহিংসার রাজনীতি করতে চাই না। শান্তির রাজনীতি করতে চাই। এ জন্য আমরা নির্বাচন চেয়েছি।

এ সময় জেলা বিএনপির সভাপতি মির্জা ফয়সল আমিন, সাধারণ সম্পাদক পয়গাম আলীসহ জেলা-উপজেলার নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network