1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
পিরোজপুরে পাওনাদারের বাড়ী থেকে যুবকের লাশ উদ্ধার - বরিশাল ক্রাইম ট্রেস
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০১:০০ অপরাহ্ন
শিরোনাম
আমু জেলে, ওমরের দলবদল : কোন্দল আর গ্রুপিংয়ে জর্জরিত ঝালকাঠির রাজনীতি বৃক্ষ রোপণের বড় চ্যালেঞ্জ পরিচর্যা নিশ্চিত করা : বরিশালে তথ্যমন্ত্রী লালমোহনে ফ্যামিলি কার্ডখানা তথ্য সংগ্রহ কার্যক্রম বিষয়ক অবহিতকরণ সভা বরিশালে অস্ত্রের মুখে প্রবাসীর বাড়িতে যবদল নেতার ১০ লাখ টাকা চাঁদা দাবি! থানায় অভিযোগ উজিরপুরে সাতলায় শাপলা বিলে ঘুরতে এসে নৌকা থেকে পরে পর্যটকের মৃত্যু চরফ্যাশনে পানিতে ডুবে ১ স্কুল ছাত্র নিহত  রাজাপুরে মাদক বি‌রোধী অ‌ভিযা‌নে দুই যুবক আটক; ইয়াবাসহ বিভিন্ন উপকরণ জব্দ ঝালকাঠির নলছিটিতে রোগি নিয়ে এম্বুলেন্স ছিটকে  খাদে  অপরাধ প্রতিরোধে সচেতনতা গড়ে তুলতে পিরোজপুরে র‍্যাব-৮-এর টাউন হল সভা উজিরপুর উপজেলা যুবদলের সাধারণ  সম্পাদক মনির হোসেন মল্লিক’র উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে বিক্ষোভ ও প্রতিবাদ মিছিল  

পিরোজপুরে পাওনাদারের বাড়ী থেকে যুবকের লাশ উদ্ধার

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ১৩ নভেম্বর, ২০২৫

নিজস্ব প্রতিবেদক : পিরোজপুরের ইন্দুরকানীতে পাওনাদারের বাড়ী থেকে যুবকের লাশ উদ্ধার করা হয়েছে।

 

ঘটনাটি ঘটেছে উপজেলার বালিপাড়া ইউনিয়নের সাঈদখালী গ্রামে। বুধবার রাত নয় টায়  সাঈদখালী গ্রামের আঃ খালেক শেখের বাড়ী থেকে মিজান হোসেন (৪০) এর মরা দেহ উদ্ধার করে ইন্দুরকানী থানা পুলিশ।

 

সরেজমিনে গেলে জানা যায়, নিহত মিজান হোসেন দীর্ঘদিন যাবৎ রাজমিস্ত্রীর কাজ করতেন। অবসর সময়ে স্থানীয় জেলেদের সাথে গভীর সমুদ্রে ধাছ ধরতে যাইতেন। সেই সুবাদে ট্রলারের মালিক আঃ খালেক শেখের ছেলে মোঃ মহারাজের নিকট থেকে অগ্রিম বাবদ প্রায় চারমাস আগে পাঁচ হাজার টাকা নেয়। টাকা নেওয়ার পর থেকে তিনি বাড়ী থেকে লাপাত্তা হয়। মঙ্গলবার শাশুরীর মৃত্যুর সংবাদ পেয়ে  মিজান হোসেন বাড়ীতে আসলে ট্রলারের মালিক মহারাজ কালাইয়া আবাসন এর নিজ ঘর থেকে মিজানকে মহারাজ ও শাহীনের নেতৃত্বে ৪/৫ জন লোক মটর সাইকেল নিয়ে মহারাজের বাড়ীতে আটকিয়ে রাখেন।

 

মহারাজের মা নেহেরুন বেগম জানান, আমি বাড়ীতে ছিলাম না। বুধবার বিকেলে বাড়ীতে ফিরে এসে ঘটনাটি শুনতে পেরে ঘরের দোতলায় তাকে দেখতে গেলে অচেতন অবস্থায় দেখতে পাই। পরে স্থানীয় ফরিদ, জামালসহ কয়েকজনকে ডাকলে তারা এসে তাকে মৃত্যু অবস্থায় পায়। পরে আমরা ইন্দুরকানী থানায় সংবাদ দিলে পুলিশ এসে লাশ উদ্ধার করে।

 

বাড়ীতে থাকা মহারাজের স্ত্রী জানান, আমি ছাড়া বাড়ীতে অন্য কেহই ছিলো না। মিজান হোসেন আমাদের বাড়ীতে আসার পরে কয়েকবার বমি করেছেন। তিনি শারীরিক ভাবে অসুস্থ থাকায় তাকে বিশ্রামের জন্য দোতালায় থাকতে দেওয়া হয়।

 

ইন্দুরকানী থানার এসআই প্রশান্ত বালা বলেন, “খালেক শেখের বাড়ির দ্বিতীয় তলা থেকে মিজানুর রহমানের লাশ উদ্ধার করে থানায় আনা হয়েছে। ময়নাতদন্তের জন্য বৃহস্পতিবার পিরোজপুর মর্গে পাঠানো হবে। তদন্তের পর প্রকৃত ঘটনা জানা যাবে।” এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে। আসামি খালেক শেখ ও তার ছেলে মহারাজ বর্তমানে পলাতক রয়েছে।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network