1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
গ্রহণযোগ্য নির্বাচনের জন্য সব দলের সহযোগিতা জরুরি : সিইসি - বরিশাল ক্রাইম ট্রেস
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪২ পূর্বাহ্ন
শিরোনাম
১২ কোটির আমড়া উৎপাদন, ভাসমান হাট ও আড়তে জমজমাট বেচাকেনা উজিরপুরে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ মালয়েশিয়ার ‘মিনি ঢাকা’য় ৩৬৪ বাংলাদেশি আটক বাবুগঞ্জ ডিগ্রি কলেজে মাদকবিরোধী ক্যাম্পেইন অনুষ্ঠিত কাঠালিয়াতে অটোকে সাইড দিতে গিয়ে দেবে গেল বিআরটিসি বাস, চরম ভোগান্তিতে যাত্রীরা বিদ্যুৎ না থাকায় অন্ধকার হাসপাতাল, মোবাইলের আলোয় চিকিৎসা বরিশালের ভাসানচরে এক ব্যক্তিকে বোরকা পড়ে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা বরিশালে ফজরের নামাজ শেষে ফেরার পথে ইজিবাইকের ধাক্কায় মুসল্লি নিহত গলাচিপার চর চন্দ্রাইলে মাদকমুক্ত সমাজ গড়ার প্রত্যয়ে মেগা ফুটবল ফাইনাল খেলা অনুষ্ঠিত আমতলীতে জমি নিয়ে বিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষে আহত, ২০

গ্রহণযোগ্য নির্বাচনের জন্য সব দলের সহযোগিতা জরুরি : সিইসি

  • আপডেট সময় : রবিবার, ১৬ নভেম্বর, ২০২৫

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: আগামী জাতীয় নির্বাচনকে গ্রহণযোগ্য করতে সব রাজনৈতিক দলের সহযোগিতা চেয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। রোববার (১৬ নভেম্বর) আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে ১২টি রাজনৈতিক দলের সঙ্গে সংলাপে তিনি এ কথা বলেন।

নিরাপদ নির্বাচনী পরিবেশের জন্য দলগুলোর সহযোগিতা গুরুত্বপূর্ণ উল্লেখ করে সিইসি বলেন, সবার জন্য লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিতে রাজনৈতিক দলের পরামর্শ নেবে কমিশন। নির্বাচনী আচরণবিধি সুষ্ঠুভাবে পালনের ওপর সুষ্ঠু নির্বাচন নির্ভর করে।

দলীয়ভাবে আচরণবিধি প্রতিপালনের আহ্বান জানিয়ে সিইসি বলেন, খুব শিগগির নির্বাচনের মুখোমুখি হবো। সামনের নির্বাচনকে গ্রহণযোগ্য ও স্বচ্ছ করতে সবার সহযোগিতা দরকার। সবার জন্য লেভেল প্লেয়িং ফিল্ড করতে চায় কমিশন।

রোববার সকাল সাড়ে ১০টায় আগারগাঁওয়ে নির্বাচন কমিশন কার্যালয়ে এই সংলাপ শুরু হয়। এতে সভাপতিত্ব করেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন।

ইসি সূত্র জানিয়েছে, দুপুর ১২টা পর্যন্ত গণফোরাম, গণফ্রন্ট, ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ, ইসলামী ঐক্যজোট, বাংলাদেশ সুপ্রিম পার্টি- বিএসপি ও বাংলাদেশ জাতীয় পার্টির সঙ্গে সংলাপ হয়।

এ ছাড়াও দুপুর ২টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বাংলাদেশ জাতীয় সমাজতান্ত্রিক দল (বাংলাদেশ জাসদ), বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি (বাংলাদেশ ন্যাপ), তৃণমূল বিএনপি, কৃষক শ্রমিক জনতা লীগ, বাংলাদেশ খেলাফত মজলিস এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের সঙ্গে সংলাপ হবে।

এর আগে, গত বৃহস্পতিবার (১৩ নভেম্বর) রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ শুরু করে ইসি। সকালে ও দুপুরে ১২টি রাজনৈতিক দলের সঙ্গে সংলাপ হয়। আজ রাজনৈতিক দলের সঙ্গে ইসির সংলাপের দ্বিতীয় দিন।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network