1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
পিরোজপুরে কোটি টাকার মাদকসহ ব্যবসায়ী গ্রেপ্তার - বরিশাল ক্রাইম ট্রেস
সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১২:৫২ অপরাহ্ন
শিরোনাম
বাকেরগঞ্জে বিভাগীয় কমিশনারকে লাল গালিচা সংবর্ধণা বাবুগঞ্জে মাদক, চুরি-ডাকাতি ও সামাজিক অপরাধ প্রতিরোধে জনসচেতনতামূলক সভা বরিশাল বিভাগজুড়ে ক্রমশ ভয়ঙ্কর রূপ নিচ্ছে ডেঙ্গু, চলতি মাসে ‍আক্রান্ত ১৪৫০ ভাণ্ডারিয়ায় ভুয়া আয়-ব্যয়ের হিসাব পাসের চেষ্টার অভিযোগ, তোপের মুখে প্রধান শিক্ষক বানারীপাড়ায় নির্মাণাধীন স্কুল ভবন ধেকে পড়ে নির্মাণ শ্রমিকের মর্মান্তিক মৃত্যু ক্ষতিগ্রস্ত পরিবার ও অসুস্থদের পাশে জেলা পরিষদ প্রশাসক অ্যাড. শাহাদাৎ হোসেন উজিরপুর উপজেলা যুবদলের সম্পাদক মনিরসহ ৩ জনকে কুপিয়ে জখম,চরম উত্তেজনা বরিশালের বাবুগঞ্জে দুই ফার্মেসিকে ভ্রাম্যমাণ আদালতের জরিমানা বাবুগঞ্জে এক মাসে চুরি-ডাকাতির হিড়িক: আতঙ্কে সাধারণ মানুষ, পুলিশের টহল ও তদন্ত কতটা কার্যকর? বিসিসির প্রধান প্রকৌশলী হুমায়ুন কবিরকে নিয়ে অপপ্রচার ও প্রপাগান্ডা

পিরোজপুরে কোটি টাকার মাদকসহ ব্যবসায়ী গ্রেপ্তার

  • আপডেট সময় : রবিবার, ১৬ নভেম্বর, ২০২৫

 

পিরোজপুর প্রতিনিধি : পিরোজপুরে পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) অভিযানে ৬০ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ মো. মিজানুর জামান (৪৮) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে। রবিবার (১৬ নভেম্বর) দুপুর দেড়টার দিকে কাপুড়িয়াপট্টি এলাকার আলহামদুলিল্লাহ মার্কেটের ৫ তলা ভবনের ৪র্থ তলায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

 


‎রবিবার (১৬ নভেম্বর) রাতে পিরোজপুরের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস) মো. জিয়াউর রহমান এক সংবাদ সম্মেলনের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন।


‎গ্রেপ্তারকৃত মিজানুর জামান বাগেরহাট জেলার কচুয়া উপজেলার টেংরাখালী গ্রামের নুরুজ্জামান ফকিরের ছেলে। বর্তমানে তিনি পিরোজপুরের কাপুড়িয়াপট্টি এলাকার আলহামদুলিল্লাহ মার্কেটের ওই বাসায় বসবাস করছিলেন। তবে তার জাতীয় পরিচয়পত্রে ঠিকানা হিসেবে উল্লেখ রয়েছে চট্টগ্রাম জেলার সীতাকুন্ড উপজেলার বড় কুমিরা গ্রাম।


‎পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আরিফুল ইসলাম এবং উপ-পরিদর্শক (এসআই-নিরস্ত্র) মো. শহিদুল ইসলামের নেতৃত্বে পিরোজপুর সদর উপজেলার কাপুড়িয়াপট্টি এলাকার আলহামদুলিল্লাহ মার্কেটের ৫ তলা ভবনের ৪র্থ তলায় অভিযান চালানো হয়। সেখানে আসামি মো. মিজানুর জামানের (৪৮) বাসার শয়ন কক্ষে ওয়াড্রবের ভেতরে লুকিয়ে রাখা একাধিক ব্যাগ থেকে মোট ৬০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। নীল রঙের জিপারযুক্ত ব্যাগে ২০০ পিস করে মোট ৩০০টি ব্যাগে এসব ইয়াবা রাখা ছিল। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক বাজার মূল্য প্রায় ১ কোটি ২০ লাখ টাকা।


‎এ বিষয়ে পিরোজপুরের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস) মো. জিয়াউর রহমান বলেন, মাদকবিরোধী বিশেষ তৎপরতার ধারাবাহিক অংশ হিসেবে এই অভিযান পরিচালিত হয়েছে। এ সময় ৬০ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ মো. মিজানুর জামান (৪৮) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে গোয়েন্দা পুলিশের উপ-পরিদর্শক (এসআই-নিরস্ত্র) মো. শহিদুল ইসলাম বাদী হয়ে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network